পাকিস্তানের বিপক্ষে যে রেকর্ড ভাঙতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৫, ১৯:১৪আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৯:১৪

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। ২০১৬ সালের ওই সফরে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। তার পর গত ৯ বছরে সাদা বলের ক্রিকেটে কোন সিরিজ জিততে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। লম্বা সময় ধরে সিরিজ জিততে না পারা বাংলাদেশের সামনে আরও একটি সাদা বলের সিরিজ। রবিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে পুরনো রেকর্ড ভাঙতে আত্মবিশ্বাসী লিটন দাস।

এক প্রশ্নের জবাবে অধিনায়ক লিটন গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। সব কিছু তৈরি হয় ইতিহাস হওয়ার জন্য। আর রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে, কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেসব ভাবলে ওই সব জিনিসই বদলে যাবে।’

চলতি বছর পাকিস্তান সফরে গিয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হারতে হয়েছে বাংলাদেশের। ওই সফরের পর শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যই তিন ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নিয়েছে। দারুণ অবস্থায় থেকেই রবিবার থেকে সেই পাকিস্তানের বিপক্ষে ফের খেলতে নামছে। ছন্দে থাকা বাংলাদেশ কি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে যাচ্ছে? এমন প্রশ্নে অধিনায়ক লিটন বলেছেন, ‘পাকিস্তানে যখন খেলতে যাই, একই চিন্তাধারা ছিল যে জেতার জন্য খেলবো। দুর্ভাগ্যবশত জিততে পারিনি। কিছু ভুল করেছি, তাই ফল আনতে পারিনি। তবে শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচ হারার পর ভালোভাবে কামব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রতিটি খেলোয়াড়ের ভেতরে আত্মবিশ্বাস জন্মেছে। তবে একইসঙ্গে এখন ভিন্ন কন্ডিশন, ভিন্ন দল। তাই পার্টিকুলারলি ওই দিনে ওইভাবেই ভালো ক্রিকেট খেলতে হবে। আত্মবিশ্বাসটা আপনাকে সাহায্য করবে। একই সময়ে অবস্থানটা ধরে রাখার জন্য আপনার মনোযোগটা কেমন আছে, সেটাও অনেক বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য।’

পাকিস্তান দলের স্কোয়াডে ৯জন ক্রিকেটার আছেন, যাদের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। ফলে তাদের থেকে ভালো ধারনা নেওয়ার সুযোগ আছে টিম ম্যানেজমেন্টের। যদিও এটাকে বড় কোনও ইস্যু মনে করেন না লিটন, ‘যে কোনও দলকে হারানোর মতো মানসিকতা আমাদের আছে। আমরা সেই চেষ্টাই করবো। তবে আপনাকে নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলতে হবে। তার মানে এই না যে, হোম কন্ডিশন বলে আমরাই ভালো ক্রিকেট খেলবো। আগেও বলেছি, পাকিস্তান ভালো দল। তাদের বেশিরভাগ ক্রিকেটারই বিপিএল খেলে থাকে। তারাও সেই কন্ডিশনটা সম্পর্কে জানে। আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেটটা খেলার।’

শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্য পেয়েছে বাংলাদেশ। এবার সামনে পাকিস্তান। কিন্তু অতীতে দেখা গেছে বাংলাদেশ টানা ভালো পারফর্ম করতে পারে না। এবার কি সেই ব্যর্থতা কাটাতে পারবে বাংলাদেশ? লিটনের উত্তর, ‘চেষ্টার তো কখনও কমতি থাকবে না। শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয় আমাদের একই মানসিকতা, একই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। কিন্তু পার্টিকুলারলি ম্যাচে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। শ্রীলঙ্কায় দুইদিন আগে যেটা ঘটে গেছে ওটা অতীত। তাই এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সবকিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। দেখি কী হয়...।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী