শোক নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ১০:১০আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:৪৫

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় পুরো দেশই এখন শোকে কাতর। এমন শোকাবহ পরিবেশে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামতে হচ্ছে লিটন দাসদের। সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।

আজকের ম্যাচে জিতলেই প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। কিন্তু এমন শোকের মাঝে উল্লাস কি করতে পারবেন ক্রিকেটাররা? উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত হওয়ায় আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সন্তান হারানোর বেদনায় ভারাক্রান্ত পিতামাতা আর দগ্ধদের আহাজারি সারাদেশে শোকের ছায়া ফেলেছে। এই মর্মান্তিক ঘটনার মাঝে ক্রিকেটাররা মাঠে নামলেও নিশ্চিতভাবেই তাসকিন-লিটনদের মন ব্যথায় ভারাক্রান্ত।

বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ম্যাচ ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে, খেলোয়াড় ও অফিসিয়ালরা পরবেন কালো আর্মব্যান্ড। আজকের দিনটি রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালিত হওয়ায় স্টেডিয়ামেও বাজবে না কোনও সঙ্গীত।

বাংলাদেশ টানা ছয় টি-টোয়েন্টি হারের পর হুট করেই ছন্দ খুঁজে পেয়েছে। শ্রীলঙ্কাতে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষেও দারুণ শুরু করেছে। গত ম্যাচের জয়ে টানা তিন ম্যাচ জিতে গেছেন লিটনরা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন। একদিন পারভেজ প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরানতো আরেকদিন জুনিয়র তামিম। গত ১০ ম্যাচে তামিমের ২১ ছক্কা আর ৯ ম্যাচে ইমনের ১৯- এই দুজনের ব্যাট যদি একসঙ্গে ছন্দ খুঁজে পায়, তাহলে প্রতিপক্ষের বোলারদের খবরই আছে! আগের ম্যাচে বোলাররাও ছিলেন দারুণ ফর্মে। মোস্তাফিজ-তাসকিনের বোলিংয়ে পাকিস্তানের ব্যাটাররা চোখে শর্ষেফুল দেখেছেন। 

সবমিলিয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ের কম্বিনেশন এবং টসভাগ্য সহায় হলে আজই নিশ্চিত হবে বাংলাদেশের সিরিজ। এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করতে পারলে র‌্যাঙ্কিংয়েও উন্নতির সুযোগ মিলবে। তবে ক্রিকেটারদের হৃদয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনার ক্ষত এখনও তাজা। তাই আজ মাঠের প্রতিটি মুহূর্তে থাকবে হারানো প্রাণদের প্রতি গভীর শ্রদ্ধা। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের