ফাইনালের মহড়ায় দক্ষিণ আফ্রিকাকে সহজে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৫, ২০:১০আপডেট : ২২ জুলাই ২০২৫, ২০:১৭

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। মঙ্গলবার তারই প্রস্তুতি হয়ে গেলো। এই ম্যাচে প্রোটিয়াদের হারাতে কষ্ট হয়নি নিউজিল্যান্ডের। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে তারা।

বোলারদের নৈপুণ্যে ৮ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানে বেঁধে ফেলে নিউজিল্যান্ড। তারপর টিম সেইফার্টের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ১৫.৫ ওভারে ৩ উইকেটে তারা ১৩৫ রান করে।

শূন্য রানে জীবন পেয়ে সেইফার্ট ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেন। ৪৮ বলে ৬ চারে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ছোট লক্ষ্যে শুরুতেই জয়ের ভিত রচনা করেন নিউজিল্যান্ড ওপেনার। ডেভন কনওয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩২ বলে ৫১ রান যোগ করেন। ৮৪ রানে দল ৩ উইকেট হারানোর পর ড্যারিল মিচেলকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সেইফার্ট। দুজনের ৩৪ বলের জুটিতে আসে ৫১ রান। ১৫ বলে ২০ রান করেন মিচেল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা একশর আগেই পাঁচ উইকেট হারায় ৭৯ রানে ৫ উইকেট পড়ার পর রিজা হেনড্রিকস ও জর্জ লিন্ডে ৩০ রানের সর্বোচ্চ জুটি গড়েন।

তারপর আবার ধস নামে। ১২১ রানে ৮ উইকেট হারানোর পর লিন্ডে ও নাবায়োমজি পিটারের জুটিতে ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা।

২৩ রানে অপরাজিত ছিলেন লিন্ডে। সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার হেনড্রিকস।

নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনার।

আগামী বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। শনিবার হবে ফাইনাল।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের