শোকের দিনে বাংলাদেশের ‘প্রথম’ সিরিজ জয়ের আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৫, ২২:১৭আপডেট : ২২ জুলাই ২০২৫, ২২:১৭

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় চারদিকেই শোকের মাতম। এমন দিনে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমবারের মতো কুড়ি ওভারের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। মঙ্গলবার আগে ব্যাটিং করে ১৩৪ রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে। জবাবে খেলতে নেমে পাকিস্তান ১২৫ রানে অলআউট হয়। তাতেই ৮ রানের জয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করে ফেলে লিটন দাসরা। পাকিস্তানের বিপক্ষে এর আগে দুই বা ততোধিক ম্যাচের তিনটি সিরিজেই জয়হীন ছিল বাংলাদেশ। এবার কেবল জয় নয়, সিরিজই নিশ্চিত করে ফেললেন লিটন-শামীমরা।

দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে সাফল্যহীন ছিল বাংলাদেশ। আগে খেলা তিন সিরিজের সবগুলোতেই হেরেছে তারা। প্রথমবার ২০২০ সালে লাহোরে কুড়ি ওভারের সিরিজ খেলতে নেমে দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। পরের বছর নিজেদের মাঠ এই মিরপুরেই হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এরপর লাহোরে গিয়েও পাল্টায়নি দৃশ্যপট। চলতি বছর মে মাসে পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচ সিরিজের সবগুলোই হেরেছে লিটনরা। অবশেষে নিজেদের চতুর্থ সিরিজ খেলতে নেমে জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। মঙ্গলবার এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো তারা।  

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠায় পাকিস্তান। শুরুতেই স্বাগতিকদের চেপে ধরে সফরকারীরা। পাওয়ার প্লেতে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে আগের ম্যাচে পাকিস্তানের ব্যাটিংয়ের হাইলাইটসই যেন ফুটিয়ে তুলেছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে শেখ মেহেদী ও জাকের আলী মিলে ৫৩ রানের জুটি গড়েন। ৩৩ রানে মেহেদী আউট হলেও দলকে লড়াকু সংগ্রহ এনে দিতে শেষ পর্যন্ত ব্যাটিং করেন জাকের। ইনিংসের শেষ বলে লম্বা শট খেলতে গিয়ে ৫৫ রানে আউট হন তিনি। ৪৮ বলে ১ চার ও ৫ ছক্কায় জাকের নিজের ইনিংসটি সাজান। এর বাইরে বাংলাদেশের কোনওি ব্যাটারই দাঁড়াতে পারেননি পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে। জাকের ও মেহেদীর ব্যাটে ১৩৩ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ।

১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়েন পাকিস্তানি ব্যাটাররা। প্রথম ৬ ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। এরপর ছোটখাটো কিছু জুটি গড়লেও পাকিস্তান ৪৭ রান তুলতেই হারিয়ে ফেলে ৭ উইকেট। যদিও অষ্টম উইকেটে বাংলাদেশকে বেশ চাপে ফেলে দেয় পাকিস্তান। আব্বাস আফ্রিদি ও ফাহিম আশরাফ মিলে গড়েন ৪১ রানের জুটি। ১৩ বলে ১৯ রান করার পর আব্বাসকে বোল্ড করেন শরিফুল। তখনো মনে হচ্ছিল বাংলাদেশের জয় অতি নিকটে। কিন্তু নবম উইকেটে ফাহিম ও আহমেদ দানিয়াল আগ্রাসী ব্যাটিং করে পাকিস্তানের জয়ের সম্ভবনা তৈরি করে ফেলে। 

শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ২৮ রানের। দানিয়েল পর পর দুই বলে চার মেরে ব্যবধান কমিয়ে আনেন। পরে ফাহিম মারেন আরও একটি ছক্কা। সব মিলিয়ে হারের শঙ্কা উকি দেয় বাংলাদেশের ড্রেসিংরুমে। শেষ বলে অবশ্য ফাহিমকে ফেরান রিশাদ। ৩২ বলে ৫১ রান করে আউট হন তিনি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান। মোস্তাফিজের প্রথম বলেই চার তুলে নেন দানিয়াল। পরের বলে ছক্কা মারতে গিয়ে শামীম হোসেনের তালুবন্দি হন পাকিস্তানের এই ব্যাটার। আর তাতেই ৮ রানে জয় নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। 

বাংলাদেশের বোলারদের মধ্যে শরিফুল ১৭ রানে তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও মেহেদী। মোস্তাফিজ ও রিশাদ নেন একটি করে উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি