মাদ্রিদে ১০ নম্বর জার্সি পাচ্ছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ১২:১৩আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১২:১৩

লুকা মদরিচ রিয়াল মাদ্রিদ ছাড়ার পর কপাল খুলেছে কিলিয়ান এমবাপ্পের। ক্লাবটির দশ নম্বর জার্সির মালিক হতে যাচ্ছেন তিনি। এমন তথ্য জানিয়েছে ইএসপিএন। রিয়ালে এতদিন ১০ নম্বর জার্সি পরা মদরিচ ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করে এসি মিলানে চলে গেছেন। 

রিয়ালে অভিষেকের পর ৯ নম্বর জার্সি পরার সুযোগ পান এমবাপ্পে। ফরাসি তারকা নতুন জার্সিটি পরতে পারবেন আগামী মৌসুমে। 

ফ্রান্স জাতীয় দলে ১০ নম্বর জার্সিটাই পরতেন এমবাপ্পে। রিয়ালে আসার পর থেকেও সেই পরিকল্পনা ছিল তার। অবশ্য সেক্ষেত্রে ওই নম্বর উন্মুক্ত থাকা সাপেক্ষেই এমনটা করতে পারতেন। জানা গেছে, মদরিচ চুক্তির মেয়াদ বাড়িয়ে রিয়ালে থাকলে আরও এক মৌসুম হয়তো ৯ নম্বর জার্সি পরতেন এমবাপ্পে। মানসিকভাবে সেই প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। 

গত গ্রীষ্মে দীর্ঘ অপেক্ষার পর পিএসজি থেকে নিজের কাঙ্ক্ষিত ক্লাবটিতে যোগ দেওয়ার সুযোগ পান এমবাপ্পে। তার পর স্প্যানিশ লিগে ব্যক্তিগতভাবে দারুণ মৌসুমও কাটিয়েছেন। লা লিগায় ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৬ বছর বয়সী। শুধু কি তাই? ক্লাব লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকে করা সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের কীর্তিকেও ছাড়িয়ে গেছেন তিনি। তবে মাদ্রিদ বড় কোনও শিরোপা জিততে না পারায় এমবাপ্পেকে এখনও কিছু মহল থেকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সর্বশেষ মৌসুম লা লিগায় রানার্স আপ হিসেবে শেষ করেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও হেরেছে আর্সেনালের কাছে।

/এফআইআর/    
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি