টিকিট বিক্রির টাকা মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের দেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১৮:০৮আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৮:০৮

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির সম্পূর্ণ টাকা প্রদান করা হবে মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং শোকের এই সময়ে দায়বদ্ধতার জায়গা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, 'বাংলাদেশে ক্রিকেট শুধুই একটি খেলা নয়- এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোকের এই সময়ে আমাদের একসঙ্গে থাকতে হবে। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের আর্তনাদে আমাদের হৃদয় বিদীর্ণ। বিসিবি এ ক্ষত সামাল দিতে সামান্য ভূমিকা রাখতে পেরে কৃতজ্ঞ। আমাদের প্রার্থনা ও সহানুভূতি সব সময় তাদের সঙ্গে থাকবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি