জানা গেলো এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি, বাংলাদেশের ম্যাচ কবে?

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ২০:১৫আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৮:০৮

নিশ্চিত হয়েছে এশিয়া কাপ শুরুর দিনক্ষণ। এবার জানা গেলো সূচির বিস্তারিতও। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ তাদের মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর। প্রতিপক্ষ হংকং। শনিবার টুর্নামেন্টের সূচি এক্সে প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান ও পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। 

টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত পড়েছে ‘এ’ গ্রুপে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং পড়েছে ‘বি’ গ্রুপে।

গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপে তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটা মাঠে গড়াবে ১৬ সেপ্টেম্বর।

ভারত তাদের এশিয়া কাপ শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তাছাড়া ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। 

ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। গ্রুপ পর্ব শেষে মাঠে গড়াবে সুপার ফোর পর্ব। যেখানে দুটি গ্রুপের শীর্ষ দুই দল করে মোট ৪টি দল খেলবে। সুপার ফোর থেকে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। 

দেখুন: এশিয়া কাপের পূর্ণাঙ্গ সময়সূচি ২০২৫

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে