সামিউনের ব্যাটিং বীরত্বে রোমাঞ্চকর জয় যুবাদের 

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ২১:০৪আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২১:০৪

সামিউন বশিরের ব্যাটিং বীরত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

হারারে সানরাইজ স্পোর্টস ক্লাবে শনিবার অনুষ্ঠিত ম্যাচে মাত্র ১২৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কার মুখে পড়ে বাংলাদেশের যুব দল। কিন্তু সাত নম্বরে নামা সামিউন বশির ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। ৩৯ বলে অপরাজিত ৪৫ রান করে শেষ ব্যাটার স্বাধীন ইসলামের (০*) সঙ্গে অবিচ্ছিন্ন ২০ রানের জুটি গড়ে ২৮.৪ ওভারে দলকে এনে দেন ১ উইকেটের অবিশ্বাস্য জয়। 

টপ অর্ডারে জাওয়াদ আবরার ৯ বলে ২০ রান করে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে জেজে ব্যাসন ৪ উইকেট ও বায়ান্ডা মাজোলা ৩ উইকেট নেন।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশ ৩৪.৪ ওভারে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৮ রানে অলআউট করে। পেসার আল ফাহাদ ৩২ রানে নেন ৪ উইকেট। সামিউন ও স্বাধীন নেন দুটি করে উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আর্মান মান্যাক। জিম্বাবুয়ের বিপক্ষে আগের দিন ২১৫ রানের রেকর্ড গড়া জোরিচ ভ্যান শালকভিককে এদিন মাত্র ১০ রানেই ফিরিয়ে দেন ফাহাদ।

দ্বিতীয় ম্যাচে ২৮ জুলাই বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের