তামিমকে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিরত থাকার পরামর্শ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৪:৫০আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৪:৫০

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তামিম ইকবাল। গত ২৪ মার্চ অল্প সময়ের ব্যবধানে দু’বার হার্ট অ্যাটাক হয় তার। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে হার্টে পরানো হয় রিং। আপাতত সুস্থ আছেন সাবেক অধিনায়ক। তবে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। জাতীয় দলের দীর্ঘদিনের ট্রেনার ও তামিমকে পর্যবেক্ষণ করা ইয়াকুব চৌধুরী ডালিম অবশ্য সাবেক জাতীয় ক্রিকেটারকে প্রতিযোগিতামূলক ক্রিকেট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

কয়েক মাস আগে তামিমের কাছে জানতে চাওয়া হয়েছিল কবে ফিরবেন ক্রিকেটে? বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছিলেন, ‘দ্রুতই।’ অসুস্থতার পর ব্যাট হাতে বেশ কয়েকবার দেখা গিয়েছিল তাকে। জাতীয় দলের সাবেক ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম মনে করছেন, এখনই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা তামিমের জন্য ঝুঁকিপূর্ণ। তার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে ডালিমের পরামর্শ, শরীর ও স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে তামিমের আপাতত সিরিয়াস ক্রিকেট এড়িয়ে চলা উচিত।
 
তামিমকে পরামর্শ দিয়ে ট্রেনার ডালিম বলেছেন, ‘এখন তামিমের খেলার সম্ভাবনা বলতে বিনোদনের জন্য ঠিক আছে। প্রতিযোগিতামূলক ক্রিকেট, হাই-ভোল্টেজ ম্যাচ—যেমন বিপিএল, ফাইনাল, সেমিফাইনাল—এই ধরনের ম্যাচগুলো একটু... আসলে এটা নির্ভর করবে তামিমের ওপর, তিনি কীভাবে সেটা নেবেন। তবে আমার পরামর্শ থাকবে, ট্রেনিং করা এবং কেবল বিনোদনমূলক খেলাগুলোতে ফোকাস করাই ভালো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি