হেনরির তোপে বুলাওয়ে টেস্টে নিউজিল্যান্ডের দাপট

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ২২:০৩আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২২:০৩

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড লাল বলের ক্রিকেটেও জিম্বাবুয়েকে শক্তি দেখালো। বছরের প্রথম টেস্ট খেলতে নেমে তারা প্রত্যাশিতভাবে প্রথম দিনেই ফ্রন্টফুটে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে শেষ ওভারে রোমাঞ্চকর জয়ের নায়ক ম্যাট হেনরি জিম্বাবুয়েকে ধসিয়ে দিয়েছেন। বুলাওয়েতে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ১৪৯ রানে গুটিয়ে গেছে তার দুর্দান্ত বোলিংয়ে। কিউই পেসার নেন ৬ উইকেট।

আগের ছয় টেস্টেই জিম্বাবুয়েকে হারানো নিউজিল্যান্ড এদিন নতুন অধিনায়ক মিচেল স্যান্টনারের নেতৃত্বে খেলতে নেমে ৬৯ রানেই পাঁচ উইকেট তুলে ফেলে।

টপ অর্ডারে কেবল নিক ওয়েলচ (২১) কুড়ির ঘর পার করেন। এই ধসের পর অধিনায়ক ক্রেইগ আরভিন ও তাফজওয়া সিগা জুটি প্রতিরোধ গড়ে। ৫৪ রান তুলে তারা বিচ্ছিন্ন হন। সর্বোচ্চ ৩৯ রান করে আউট হন আরভিন।

হেনরির তোপে লেজের ব্যাটাররা দাঁড়াতে পারেননি। ২৬ রানে শেষ পাঁচ উইকেট হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন সিগা।

হেনরি ১৫.৩ ওভারে ৩৯ রান দিয়ে পঞ্চমবার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেন। নাথান স্মিথ পান তিন উইকেট।

জবাব দিতে নেমে ওপেনিং জুটিতেই দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৫১ রানে অপরাজিত। অন্য প্রান্তে ৪১ রানে খেলছেন উইল ইয়াং। দলীয় স্কোরবোর্ডে তারা জমা করেছে ৯২ রান। প্রথম ইনিংসে আর ৫৭ রান পেছনে সফরকারীরা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী