নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে খেলায় ফিরলেন টেইলর

  স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ১৪:১০আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৫:০১

তার মতো বয়সে ব্যাট-প্যাড তুলে রাখা শুরু করেন ক্রিকেটাররা। সেই জায়গায় ৩৯ বছর বয়সে আবারও জাতীয় দলে টেস্ট খেলার জন্য ফিরেছেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। মূলত আইসিসির দুর্নীতি বিরোধী ও অ্যান্টিডোপিং বিধি লংঘনের দায়ে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হতে হয়েছিল তাকে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন করে ইনিংস শুরু করছেন। জন্ম দিয়েছেন আলোচনার। দলে যুক্ত হওয়ার পর বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশেও ফিরেছেন তিনি। 

টেইলর ২০২১ সালের আকস্মিক অবসর ঘোষণার পর কোনও পর্যায়ে ক্রিকেট খেলেননি। তার পরই জানা যায় আসল কারণ। নিষেধাজ্ঞার ধরণের কারণে তিনি ঘরোয়া কিংবা জাতীয় যে কোনও পর্যায়ে সুযোগ সুবিধা গ্রহণের উপযুক্ত ছিলেন না। চার মাস পর জানান, আইসিসি দুর্নীতি দমন আইনের বেশ কয়েকটি ধারা ভাঙায় বড় ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি তিনি। পাশাপাশি ড্রাগ পরীক্ষাতেও ব্যর্থ হয়েছেন। তার পর পরই জানা যায় নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক খবর! 

টেইলরের ফেরার ম্যাচে আজ বুলাওয়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। তিনি একাদশে এসেছেন বেন কারানের জায়গায়। নেমেছেন ওপেনিংয়ে। 

নিষেধাজ্ঞার পর নিজের সার্বিক অবস্থা নিয়ে আজ সম্প্রচার প্রতিষ্ঠানকে টেইলর জানিয়েছেন, ‘শাস্তির মুখোমুখি হওয়া, নিজের ভেতরের বিশৃঙ্খলার সঙ্গে লড়াই করা—এর কোনও নির্দিষ্ট দিন ছিল না, অনেকগুলো দিন একেকটা ট্রমার মতো কেটেছে। এক অন্ধকার খাদে পড়ে যাওয়া, আর সেখান থেকে জীবনের এই সম্পূর্ণ ও অদৃশ্যমান ভেঙে পড়ার অনুভূতির মধ্য দিয়ে কেবল টিকে থাকার চেষ্টা করছিলাম। সেটা ছিল ভীষণ কঠিন। সবসময় একটা লজ্জা আর অপরাধবোধ ছিল—পরিবারকে নিরাশ করার। এটা সামলানো অনেক কঠিন ব্যাপার। কিন্তু আমার পরিবার যেভাবে পাশে থেকেছে, সাহায্য করেছে—তা ছিল অভূতপূর্ব। মাঝে মাঝে আফসোস হয়, কেন আরও আগেই তাদের ওপর ভরসা করিনি।’

তিনি আরও জানান, ‘কিন্তু তখনও মনে হয়েছিল, এটা আমার নিজের ভুল এবং নিজেকেই ঠিক করতে হবে। ভেবেছিলাম স্বপ্নটা শেষ হয়ে গেছে এবং সেটাই মেনে নিয়েছিলাম। কিন্তু পরে নিজেকে ফিরে পাওয়ার আনন্দ আর আশ্বাস এসে ধরা দেয়, যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যই আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যদি সেই জীবন পরিবর্তনের সিদ্ধান্ত না নিতাম, তাহলে আজকের এই কিছুই সম্ভব হতো না।’

/এফআইআর/
সম্পর্কিত
সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
সর্বশেষ খবর
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত