ওয়ানডে সিরিজ শুরুর দিনে সিমারকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১৫:০৫আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৬:৩১

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত ১১টায় শুরু হবে তিন ম্যাচের সিরিজ। এই দিনে দুঃসংবাদ শুনতে পেলো ক্যারিবিয়ানরা।

তারৌবাতে প্রথম ওয়ানডের আগে ওয়েস্ট ইন্ডিজ সিমার ম্যাথু ফোর্ডকে হারালো স্বাগতিকরা। পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। কাঁধের হাড় নড়ে যাওয়ায় আর খেলা হচ্ছে না তার। বুধবার ট্রেনিং সেশনে একটি ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েন ফোর্ড।

গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন ফোর্ড। লোয়ার অর্ডারে প্রতিষ্ঠিত এই ব্যাটারের বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অ্যাকাডেমি সিম বোলিং অলরাউন্ডার জোহান লেইন।

ওয়ানডে স্কোয়াডে পেস বোলিং আক্রমণে আছেন জেইডেন সিলস, শামার জোসেফ, রোমারিও শেফার্ড ও জেডিয়াহ ব্লেডস। স্পিনে আছেন গুডাকেশ মোটি। আলজারি জোসেফ বিশ্রামে। 

লডারহিলে পাকিস্তানের কাছে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের মিশনে তারা। একই সঙ্গে ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে ক্যারিবিয়ানরা। র‌্যাঙ্কিংয়ের প্রথম ৯ দল বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। তারা আছে দশম স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি