নিউজিল্যান্ডের সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করলেন কার্টার

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১৫:৩৪আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৫:৩৪

নিউজিল্যান্ড নারী দলের সাবেক প্রধান কোচ বব কার্টার হাই পারফরম্যান্স কোচের দায়িত্ব ছাড়ছেন। শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট এই ঘোষণা দেয়। তাতে নিউজিল্যান্ডের সঙ্গে তার ২১ বছরের ক্যারিয়ারের অবসান ঘটতে যাচ্ছে।

দুই দশকেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ডের পুরুষ ও নারী দলের বিভিন্ন ভূমিকায় ছিলেন কার্টার। বোর্ডের এক বিবৃতিতে তিনি বলেন, ‘মনে হচ্ছে আমি স্বপ্নে বাস করেছি। সবার সহযোগিতা ও আমার অবদান আমি অনেক বেশি উপভোগ করেছি। খেলোয়াড় কিংবা দলের সাফল্য অর্জনে আমার অবদান সহায়ক হয়ে থাকলে সেটা দারুণ ব্যাপার। আমি আনন্দিত। তবে আমার মনে হয় নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো কাজ করেছে সমন্বয়, টিমওয়ার্ক ও সহযোগিতা।’

ইস্ট ইংল্যান্ডের নরফোকে জন্ম কার্টারের। কোচিংয়ে নাম লেখানোর আগে নর্দাম্পটনশায়ার ও ক্যান্টারবুরির হয়ে ৬০টি প্রথম শ্রেণি ও ৫৫ লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। ২০০৪ সালে জন ব্রেসওয়েলের সহকারী কোচ হিসেবে নিউজিল্যান্ডে তার শুরু। পাঁচ বছর পর ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি মাইক হেসনের সহকারী কোচ হন। এরপর ২০১৯ সালে হাইডি টিফেনের কাছ থেকে নারী দলের প্রধান কোচের দায়িত্ব নেন। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার পর পদত্যাগ করেন কার্টার।

তবে সন্তুষ্টচিত্তে নিউজিল্যান্ডের চাকরি ছাড়ছেন বললেন কার্টার। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড বেশ ভালো করছে। গত বছর প্রথমবার নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে এবং টেস্ট সিরিজে ভারতকে তাদেরই মাটিতে হারিয়েছে, যা ২০১২ সাল থেকে কেউ করতে পারেনি।  

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী