মেয়েদের বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচের ভেন্যু পাল্টে যেতে পারে!

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১৭:২৭আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৭:২৭

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠবে। ২ নভেম্বর ফাইনালও হবে এই ভেন্যুতে, যদি পাকিস্তান না ওঠে। এই শহরেই হবে বাংলাদেশ-ভারত ও একটি সেমিফাইনাল। কিন্তু এই চারটি ম্যাচের সূচি নিয়ে বিসিসিআই ও আইসিসির কপালে ভাঁজ পড়ছে। কারণ ৫০ ওভারের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের অনুমতি এখনও রাজ্য সরকারের কাছ থেকে পায়নি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

এই অনিশ্চয়তা তৈরি হয়েছে জুনের এক বিয়োগান্তক ঘটনায়। বেঙ্গালুরুর আইপিএল সাফল্য উদযাপন করতে গিয়ে এই মাঠে পদদলিত হয়ে ১১ জন নিহত হন। বিষয়টি এখন আদালতে তদন্তাধীন। রাজ্য সরকার এখনও ম্যাচ আয়োজনের অনুমতি দেয়নি। সম্প্রতি রাজ্য ক্রিকেট সংস্থা মহারাজা কাপ টি-টোয়েন্টি শহর থেকে মহিশুরে সরিয়ে নেয়। এখন মেয়েদের বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

কর্ণাটক ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা রাজ্য সরকারের কাছে লিখিত চিঠি দিয়ে অনুমতি চেয়েছি, তাদের জবাবের অপেক্ষায় আছি। এমন নয় যে তারা না বলেছে। সেটাই যদি তাদের নীতি হতো, তাহলে মহারাজা কাপ মহিশুরে নেওয়ার অনুমতি দিতো না। আমরা এখন অপেক্ষা করছি। এখনও সময় আছে, আমরা ধাপে ধাপে এগোচ্ছি।’

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর পাকিস্তান ম্যাচ দিয়ে। কলম্বোতে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। বাকি পাঁচ ম্যাচ তারা খেলবে ভারতে।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী