ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজ

ফাইনালের আগে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ২০:২১আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:২৭

জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগে পর্বের শেষ ম্যাচেও জিতলো বাংলাদেশ। স্বাগতিকদের ১৬০ রানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে খেলবে তারা।

শুক্রবার হারারেতে রিফাত বেগের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৪ রান করে বাংলাদেশ। তারপর ৩৫ ওভারে স্বাগতিকদের ১২৪ রানে অলআউট করে।

বড় লক্ষ্য দিয়ে শাহরিয়া আল-আমিনের আঘাতে ১৬ রানে জিম্বাবুয়ের তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। তারপর বেনি জুজে ও মার্শাল মাশাভার ৪৩ রানের জুটিতে ছোট প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে।

আরেক আঘাতে ৬৪ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। জুজে ও মিখায়েল ব্লিগনটের ৫৪ রানের জুটিতে একশ পার করে তারা। জুজে সর্বোচ্চ ৪৭ রানে আউট হলে ধস নামে। 

১৯ বলের মধ্যে ৬ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ব্লিগনট দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন।

ম্যাচে নিজেদের শেষ ওভারে আজিজুল হাকিম ও রিজান হোসেন জোড়া আঘাতে তিনটি করে উইকেট নিয়ে সেরা বোলিং করেন। দুটি উইকেট পান শাহরিয়া।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ রানে ওপেনিং জুটি ভাঙে। রিফাত ও অধিনায়ক আজিজুলের ১১২ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রিফাত ৭৮ বলে ১০ চার ও ১ ছয়ে ৭৭ রানের ইনিংস খেলে বিদায় নেন। এই জুটি শক্ত ভিত গড়ে দেয় বাংলাদেশকে।

পরের ব্যাটারদের মধ্যে ফারজান আহমেদ (৬) ছাড়া প্রত্যেকে ত্রিশের ঘর পার করেন। রিজানকে (৩০) নিয়ে ৩৬ ও ফরিদ হাসানের সঙ্গে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে মাঠ ছাড়েন মোহাম্মদ আব্দুল্লাহ (৩৭)।

শেষ দিকে দেবাশীষ দেবা ও ফরিদের ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে বড় স্কোর গড়ে বাংলাদেশ। ফরিদ ৩৮ ও দেবা ৩৪ রানে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন শেল্টন মাজভিতোরেরা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি