তীব্র সমালোচনার মুখে ফাহিম বললেন, ‘সততার সঙ্গে কাজ করছি, কে কী বললো ভাবছি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৭:৪৯আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৭:৪৯

সাকিব-মুশফিকদের গুরু ও বিশ্লেষক হিসেবে নাজমুল আবেদীন ফাহিম ছিলেন শ্রদ্ধার পাত্র। সেই শ্রদ্ধার জায়গাটি কিছুটা হলেও নড়বড়ে হয়ে গেছে। ক্রিকেট বোর্ডে পরিচালক হয়ে আসার পর থেকেই তাকে ঘিরে তীব্র সমালোচনা। তাকে নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ঝারলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। কিছুদিন আগে তামিম ইকবাল সন্দেহ প্রকাশ করেছিলেন যে, একের পর এক ফাহিমের বিদেশ সফরে দেশের ক্রিকেটের লাভ হচ্ছে না।

ফাহিমের সমালোচনা করতে গিয়ে সুজন বলেছিলেন, ‘শান্তকে যেভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তা পেশাগতভাবে করা হয়নি। আমি বলবো, বিসিবি খুবই বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে। সফরে যাওয়ার এক দিন আগে কেন দুই অধিনায়কের সঙ্গে কথা বলতে হবে? আমি মনে করি, অপারেশন্স চেয়ারম্যান হিসেবে এখানেই উনি ব্যর্থ। উনার উচিত ছিল বোর্ডের সঙ্গে কথা বলা যে সফরের আগে অধিনায়ক পরিবর্তন না করা হোক।’

সাবেক ক্রিকেটারদের এমন সমালোচনা নিয়ে ফাহিম স্পষ্ট বার্তা দিয়েছেন। রবিবার বোর্ড সভা শেষে গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এই ব্যাপারটি নিয়ে একেবারেই আলোচনা করতে চাই না। একটি দায়িত্ব নিয়ে এখানে এসেছি। দেশের ক্রিকেট যেন ভালোভাবে চলে। আমি চেষ্টা করছি স্বচ্ছতা ও সততার সঙ্গে এই কাজটা করার। কে কী মনে করে, কে কী বললো এটা নিয়ে আমি ভাবছি না। যতদিন আমার কাজ করার সুযোগ থাকবে আমি কাজ করবো এবং আমার মতো করেই কাজ করবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী