বাংলাদেশ-ভারতসহ নারী বিশ্বকাপের পাঁচ ম্যাচের ভেন্যু পাল্টালো

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ২০:৪৫আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২০:৫৮

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পর্দা ওঠার কথা। ২ নভেম্বর ফাইনালও হতো এই ভেন্যুতে, যদি পাকিস্তান না উঠতো। এই শহরেই হওয়ার কথা ছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ভারত-বাংলাদেশ ও একটি সেমিফাইনাল ম্যাচ। কিন্তু এই পাঁচটি ম্যাচের সূচি নিয়ে বিসিসিআই ও আইসিসির কপালে ভাঁজ দেখা গেছে। কারণ এই ভেন্যুতে হচ্ছে না ম্যাচগুলো।

৫০ ওভারের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের অনুমতি রাজ্য সরকারের কাছ থেকে পায়নি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। জুনের এক বিয়োগান্তক ঘটনায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। বেঙ্গালুরুর আইপিএল সাফল্য উদযাপন করতে গিয়ে এই মাঠে পদদলিত হয়ে ১১ জন নিহত হন। বিষয়টি এখন আদালতে তদন্তাধীন। 

তাতে মেয়েদের বিশ্বকাপ আয়োজনের মর্যাদা হারালো বেঙ্গালুরু। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন ভেন্যু ঠিক করতে হচ্ছে। ভারতের গুয়াহাটি, বিশাখাপত্নম, ইন্দোর ও শ্রীলঙ্কার কলম্বোর সঙ্গে আরেকটি আয়োজক শহরের নাম যুক্ত করতে হচ্ছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন ভেন্যুর নাম ঘোষণা করা হচে। ধারণা করা হচ্ছে থিরুভানানথাপুরামের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে নেওয়া হতে পারে এই ম্যাচগুলো।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ক্রিকবাজ জানিয়েছে, সোমবার রাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিশ্চিত করতে পারেনি। যদিও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দুই দিন বাড়তি সময় দিয়েছিল। 

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর পাকিস্তান ম্যাচ দিয়ে। কলম্বোতে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে। ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে তাদের ম্যাচ ছিল। এখন দেখার অপেক্ষা সেই ম্যাচ তারা কোথায় খেলে। লিগ পর্বের বাকি চার ম্যাচ তারা খেলবে ভারতে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী