রাবাদার বলে আঘাত, সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়েন

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১০:১৬আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:৫০

দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাগিসো রাবাদার বলে হেলমেটে আঘাত পেয়েছিলেন অজি অলরাউন্ডার মিচেল ওয়েল। কনকাশন জটিলতা থাকায় সাদা বলের বাকি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।  

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার কাছে ৫৩ রানে হেরে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে শারীরিক পরীক্ষায় পাস করলেও পরে কনকাশন জটিলতা দেখা দেয় তার। 

এর ফলে এখন তাকে নিয়ম অনুযায়ী ১২ দিনের জন্য বাধ্যতামূলকভাবে সরে দাঁড়াতে হবে। যে কারণে সিরিজের শেষ টি-টোয়েন্টি তো বটেই, ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না। ফলে ওয়ানডেতে তার সম্ভাব্য অভিষেক আপাতত হচ্ছে না। 

ওয়ানডে সিরিজ খেলা হবে না ব্যাটার ম্যাট শর্ট ও ফাস্ট বোলার ল্যান্স মরিসেরও। পিঠের চোটে ছিটকে গেছেন তারা। তাদের বদলে স্কোয়াডে যুক্ত হয়েছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি ও ম্যাথু কুনেমান। 

টি-টোয়েন্টি সিরিজটি এখন ১-১ সমতায়। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ১৭ রানে। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী