অক্টোবরে আফগানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৫, ১৮:১১আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৮:১২

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শেষেও ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ দল। কুড়ি ওভারের এশিয়া কাপ শেষে আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে মেহেদী হাসান মিরাজরা। ৩টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজের সূচি আজ শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৬ অক্টোবর। এরপর দুই দিনের বিরতি দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘বাংলাদেশকে এই সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারত্বের দৃঢ়তা ও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরে। উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা এই সিরিজে দেখতে পাবেন সমর্থকেরা।’

আফগানদের বিপক্ষে এই সিরিজের আগে বাংলাদেশ দল এশিয়া কাপে অংশ নেবে।  এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ যদি এশিয়া কাপের সুপার ফোরে উঠে, তাহলে আর দেশে ফিরবে না বাংলাদেশ। সেখানে থেকেই পরবর্তী সিরিজের প্রস্তুতি নেবে। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের