এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে পারেন গিল-সিরাজ!

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০২৫, ১৩:৪৪আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১৩:৪৪

এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। বর্তমান চ্যাম্পিয়ন ভারত অবশ্য এখনও দল ঘোষণা করেনি। তার আগেই দল নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের নির্বাচকরা ১৯ আগস্ট মুম্বাইয়ে এশিয়া কাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঠিক করবেন।

প্রতিবেদন অনুযায়ী, তারকা ব্যাটার শুবমান গিল এবং মোহাম্মদ সিরাজের জন্য এশিয়া কাপের দলে জায়গা পাওয়া কঠিন হতে পারে। যদিও সম্প্রতি অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে গিল দুর্দান্ত ফর্মে ছিলেন, কিন্তু আসন্ন টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে দেখে ভারত ইনিংস শুরু করার জন্য অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসনের ওপর ভরসা করছে।

একজন ওপেনারের জন্য জায়গা থাকায় ধারণা করা হচ্ছে, গিলের চেয়ে এগিয়ে থাকবেন যশস্বী জয়সওয়াল। এছাড়া দলে থাকার সম্ভাবনা রয়েছে তিলক বর্মা, সূর্যকুমার যাদব এবং রিংকু সিংহের। অলরাউন্ডারদের মধ্যে শিবম দুবে অথবা ওয়াশিংটন সুন্দর জায়গা পাবেন বলে আশা করা হচ্ছে, তবে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দুর্দান্ত খেলা সত্ত্বেও বাদ পড়তে পারেন শ্রেয়াস আইয়ার।

অসাধারণ ফর্মেও এশিয়া কাপে অনিশ্চিত মোহাম্মদ সিরাজ

বোলিং আক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় চমক হতে পারে তারকা পেসার মোহাম্মদ সিরাজের অনুপস্থিতি। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে তিনি দুর্দান্ত বোলিং করলেও এশিয়া কাপের স্কোয়াডে তিনি নাও থাকতে পারেন। বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা।

এছাড়া আরশদীপ সিংহের সঙ্গে প্রসিদ্ধ কৃষ্ণা অথবা হর্ষিত রানা জায়গা পেতে পারেন স্কোয়াডে। পাশাপাশি থাকবেন হার্দিক পান্ডিয়াও। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী