বুমরাকে ফিরিয়ে ভারতের এশিয়া কাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ১৭:২৮আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৮:৪১

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দলে ফিরেছেন শুবমান গিল ও জসপ্রীত বুমরা।

আগামী মাসের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতের নেতৃত্বে থাকবেন সূর্যকুমার যাদব। তার ডেপুটি হচ্ছেন টেস্ট অধিনায়ক গিল।

ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে ভারতের শেষ সিরিজে ছিলেন না গিল। তার সঙ্গে দলে সম্মুখসারির অন্য দুই ওপেনার অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দল থেকে বেশ কিছু পরিবর্তন রাখা হয়েছে। তবে কিছু তারকা ক্রিকেটারকে ফেরানো হয়েছে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার ভারতের হোয়াইট বল সেটআপে ফিরেছেন জসপ্রীত বুমরা। গত বিশ্বকাপের ফাইনালের পর কেবল টেস্ট ক্রিকেটে দেখা গেছে তাকে। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হয়নি তার। সীমিত ওভারের ক্রিকেট থেকেও দূরে ছিলেন বুমরা। মোহাম্মদ শামির স্থলাভিষিক্ত হয়েছেন এই পেসার।

পেস ইউনিটে বুমরার সঙ্গী আর্শদীপ সিং, হার্ষিত রানা ও হার্দিক পান্ডিয়া। স্পিন বিভাগে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।

যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের জায়গা হয়নি। ইংল্যান্ড সিরিজের দলে থাকা ওয়াশিংটন সুন্দর, নিতিশ রেড্ডি, রবি বিষ্ণয় ও ধ্রুব জুরেল জায়গা ধরে রাখতে পারেননি। শিবম দুবে ও রিংকু সিং টিকে গেছেন।

জিতেশ শর্মা দ্বিতীয় উইকেটকিপার হিসেবে থাকবেন।

আটবারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা ১০ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।

ভারত স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সাঞ্জু স্যামসন, হার্ষিত রানা, রিংকু সিং।

রিজার্ভ: প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রায়ান পরাগ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি