বাঁহাতি অলরাউন্ডার সাকিবকে নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৭:৪৪আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭:৫৮

স্কট এডওয়ার্ডসকে অধিনায়ক করে আজ বুধবার বাংলাদেশ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। দলটিতে চমক হিসেবে আছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেলা বেন ফ্লেচার। এছাড়া দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার সাকিব জুলফিকার।

এছাড়া ম্যাক্সওয়েল ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু. আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেনের মতো পরিচিত মুখ এই দলে আছে। এই সফরে ডাচদের কোচ রায়ান কুক।

২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে ডাচ ক্রিকেট দল। তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, আর বাকি দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২০১১ বিশ্বকাপের পর এই প্রথমবার নেদারল্যান্ডস সফরে আসছে বাংলাদেশে। সেই বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশ হারিয়েছিল ডাচদের। এ পর্যন্ত দুই দলের মধ্যে ৩টি ওয়ানডে হয়েছে, যার সর্বশেষটি ছিল ২০২৩ বিশ্বকাপে- যেখানে বাংলাদেশ হেরে যায়। 

নেদারল্যান্ডসের স্কোয়াড: ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রসম, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি