ওয়ানডে র‌্যাঙ্কিং থেকে কোহলি-রোহিতের নাম উধাও, যা বললো আইসিসি

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ২১:৩৬আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২১:৩৬

বুধবার হালনাগাদ হওয়া আইসিসি র‌্যাঙ্কিং প্রকাশিত হতেই ক্রিকেট বিশ্ব হতভম্ব। ওয়ানডে তালিকায় নেই বিরাট কোহলি ও রোহিত শর্মার নাম!

ভারতের দুই মহাতারকা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এখন শুধু ওয়ানডে ফরম্যাটে তারা সক্রিয় আছেন। তবে এই সংস্করণের র‌্যাঙ্কিং তালিকায় দুজনের নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে, একদিনের ক্রিকেট থেকেও তারা অবসর নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শোরগোল বেশিক্ষণ টিকতে দেয়নি আইসিসি। ঘণ্টাখানেকের মধ্যে তারা একে ‘প্রযুক্তিগত বিভ্রাট’ উল্লেখ করেছে।

আইসিসি উইজডেনকে বলেছে, ‘এই সপ্তাহের র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু সমস্যার অনুসন্ধান চলছে।’ পরে অবশ্য তাদের দুজনের নাম যুক্ত করা হয়। রোহিত বর্তমানে ব্যাটার তালিকায় দুই নম্বরে, কোহলি চারে। যথারীতি এক নম্বরে তাদের সতীর্থ শুবমান গিল।

এদিন ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং করে শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ।

/এফএইচএম/
সম্পর্কিত
নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে না, জানিয়ে দিলেন ট্রাম্প
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত