শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডে নেই হাসারাঙ্গা-এহসান

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১৭:৪৭আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৭:৪৭

সাদা বলের সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যাবে শ্রীলঙ্কা। এশিয়া কাপের আগে সেখানেই নিজেদের প্রস্তুতি সারবে তারা। আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ওয়ানডে দল ঘোষণা হলো। দারুণ ফর্মে থাকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও সম্ভাবনাময় তরুণ পেসার এহসান মালিঙ্গা বাদ পড়েছেন।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯ আগস্ট। এই দল থেকে হাসারাঙ্গার অনুপস্থিতি অনুমিত ছিল। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ওই সিরিজে ১১.৬৭ গড়ে ৯ উইকেট নিয়ে সিরিজের শীর্ষ বোলার ছিলেন এই স্পিনার। এশিয়া কাপের আগে তাকে নিয়ে বেশ সতর্ক নির্বাচকরা। হাসারাঙ্গা সেরে ওঠার সময় পেলেও আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ফিটনেস ফিরে পাবেন কি না সেই শঙ্কা আছে।

ওয়ানডে স্কোয়াড থেকে এহসানকে কৌশলগত কারণে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি এসএলসি টি-টোয়েন্টি লিগে তার পারফরম্যান্স দেখার পর তাকে বিশেষভাবে এই ফরম্যাটের জন্য প্রস্তুত করতে চান নির্বাচকরা। আসন্ন এশিয়া কাপে তাকে নিয়ে পরিকল্পনা আছে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, নুয়ানিন্দু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, দুনিথ ভেল্লালাগে, মিলান রত্নায়েকে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, আসিথা ফার্নান্ডো, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী