এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উৎসব করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ভক্ত-সমর্থকরা। তারপর তদন্তে এই স্টেডিয়ামে দর্শক ব্যবস্থাপনায় ত্রুটি ধরা পড়লে এটি বড় ম্যাচ আয়োজনের মর্যাদা হারায়। প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল এই মাঠে আসন্ন নারী বিশ্বকাপের ম্যাচগুলো হচ্ছে না। শুক্রবার এলো চূড়ান্ত ঘোষণা। নতুন ভেন্যু হিসেবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামকে নির্বাচন করেছে আইসিসি।
গত জুনে বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ দর্শকের মৃত্যু হয়। তারপর রাজ্য সরকার বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ও কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এর জন্য দায়ী করে এবং ঘটনার তদন্তে এক সদস্যের একটি কমিটি গঠন করে। সেই কমিটি স্টেডিয়ামটিকে ‘অরক্ষিত’ ঘোষণা করার পর থেকে কোনও বড় ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সম্প্রতি বিসিসিআই সময় দিলেও তারা সেই অনুমতি আদায় করতে পারেনি।
বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এদিন এক ঘোষণায় সংশোধিত সূচি প্রকাশ করেছে। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে তিনটি লিগ ম্যাচ এবং একটি সেমিফাইনাল ও ফাইনাল। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ হবে কলম্বোতে।
নাভি মুম্বাইয়ের সঙ্গে বিশ্বকাপের অন্য চার ভেন্যু গুয়াহাটি, ভিজাগ, ইন্দোর ও কলম্বো।
সূচিতে আরও কিছু পরিবর্তন এসেছে, তাতে প্রভাব পড়েছে বাংলাদেশের তিন ম্যাচে। ১০ অক্টোবর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ ভিজাগের পরিবর্তে হবে গুয়াহাটিতে। ২০ অক্টোবর কলম্বোতে নির্ধারিত শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের ম্যাচটি হচ্ছে নাভি মুম্বাইয়ে। ২৬ অক্টোবর বেঙ্গালুরুতে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ-ভারতের, সেটাও সরে গেছে নতুন এই ভেন্যুতে।
৩০ সেপ্টেম্বর যৌথ আয়োজক দুই দেশ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার উদ্বোধনী ম্যাচটি হবে গুয়াহাটিতে, যা হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। ৩ অক্টোবর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচও একই ভেন্যুতে নেওয়া হয়েছে।
২৩ অক্টোবর গুয়াহাটিতে নিউজিল্যান্ড বনাম ভারতের ম্যাচও চলে গেছে নাভি মুম্বাইয়ে। লিগ পর্বের শেষের আগের ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ২৬ অক্টোবর মুখোমুখি হবে একই ভেন্যুতে।
লিগ পর্বের সেরা চার দল সেমিফাইনালে উঠবে। প্রথম দল খেলবে চারে থাকা দলের সঙ্গে এবং অন্য শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় দল। ২ নভেম্বর হবে ফাইনাল।
মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা - গুয়াহাটি
বুধবার ১ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড - ইন্দোর
বৃহস্পতিবার ২ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান - কলম্বো
শুক্রবার ৩ অক্টোবর: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা - গুয়াহাটি
শনিবার ৪ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা - কলম্বো
রবিবার ৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান - কলম্বো
সোমবার ৬ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা - ইন্দোর
মঙ্গলবার ৭ অক্টোবর: ইংল্যান্ড বনাম বাংলাদেশ - গুয়াহাটি
বুধবার ৮ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান - কলম্বো
বৃহস্পতিবার ৯ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা - ভিজাগ
শুক্রবার ১০ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ - গুয়াহাটি
শনিবার ১১ অক্টোবর: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা - কলম্বো
রবিবার ১২ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া - ভিজাগ
সোমবার ১৩ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ - ভিজাগ
মঙ্গলবার ১৪ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা - কলম্বো
বুধবার ১৫ অক্টোবর: ইংল্যান্ড বনাম পাকিস্তান - কলম্বো
বৃহস্পতিবার ১৬ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ - ভিজাগ
শুক্রবার ১৭ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা - কলম্বো
শনিবার ১৮ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান - কলম্বো
রবিবার ১৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড - ইন্দোর
সোমবার ২০ অক্টোবর: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ - নাভি মুম্বাই
মঙ্গলবার ২১ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান - কলম্বো
বুধবার ২২ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড - ইন্দোর
বৃহস্পতিবার ২৩ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড - নাভি মুম্বাই
শুক্রবার ২৪ অক্টোবর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা - কলম্বো
শনিবার ২৫ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা - ইন্দোর
রবিবার ২৬ অক্টোবর: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড - ভিজাগ
রবিবার ২৬ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ - নাভি মুম্বাই
বুধবার ২৯ অক্টোবর: সেমিফাইনাল ১ - গুয়াহাটি/কলম্বো
বৃহস্পতিবার ৩০ অক্টোবর: সেমিফাইনাল ২ - নাভি মুম্বাই
রবিবার ২ নভেম্বর: ফাইনাল - কলম্বো/নাভি মুম্বাই








