ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, তাহিরের ঘূর্ণিতে হারলো অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ১২:১৪আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৩:০৭

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের ছায়া থেকে বের হতে পারছেন না সাকিব আল হাসান। নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমে আবার ব্যর্থ এই অলরাউন্ডার। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সও হেরে গেছে বড় ব্যবধানে। 

শাই হোপ ও শিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স তিন উইকেটে ২১১ রান করে। তারপর ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে ১৫.২ ওভারে অ্যান্টিগাকে ১২৮ রানে অলআউট করে তারা। ৮৩ রানে হেরে গেলেও ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিবরা। দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গায়ানা।

আগের তিন ম্যাচে সাকিব মাত্র একটি করে ওভার করলেও এদিন দুই ওভার বল করেন। তবে কোনও উইকেট পাননি, দেন ১৬ রান।

তারপর সাকিব ব্যাটিংয়ে নামেন দলের ভালো অবস্থায়। করিম গোরের ১৪ বলে ৩১ রানে দারুণ শুরু করেছিল অ্যান্টিগা। তিনি ৪.৩ ওভারে ৬৬ রানে মাঠ ছাড়লে সাকিব নামেন। নামার পরপরই ছক্কা মারেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। পাওয়ার প্লেতে ৬ ওভারে ৭৭ রান তুলেছিল দল। তাহির তাকে ফেরালে শুরু হয় ধস। ৭ বলে ৮ রান করেন দক্ষিণ আফ্রিকান স্পিনার।

এরপর একে একে ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মীর ও ওবেড ম্যাককয়কে ফেরান তাহির। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি, হয়েছেন ম্যাচসেরা।

এর আগে গায়ানার শুরুটা হয়েছিল মন্থর। ৬ ওভারে মাত্র ৩৬ রান ছিল তাদের স্কোরবোর্ডে। ১১তম ওভারে কেভলন অ্যান্ডারসন দলীয় ৬৪ রানে বিদায় নেওয়ার পর ম্যাচ পাল্টে যায়। বাকি ৯.২ ওভারে দুইশ ছাড়িয়ে যায় তাদের স্কোর।

হোপ ও হেটমায়ার ১০৬ রানের জুটি গড়েন। দুজনেই হাফ সেঞ্চুরির দেখা পান। ৫৪ বলে ৬ চার ও ৫ ছয়ে ৮২ রানে থামেন হোপ। হেটমায়ার ২৬ বলে পাঁচটি করে চার-ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন। রোমারিও শেফার্ড ৮ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন। 

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের