অনূর্ধ্ব-১৫’র ছেলেদের বিপক্ষে এবার পঞ্চাশও করতে পারেননি জ্যোতিরা

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২৫, ১৮:৩৫আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৮:৩৫

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপিতে চ্যালেঞ্জ কাপ খেলছে জাতীয় নারী ক্রিকেট দল। জাতীয় দলের ক্রিকেটাররা ‘লাল’ ও ‘সবুজ’ নামে গড়েছে দুটো দল। আর সেই সঙ্গে যোগ দিয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। এই দলটির কাছে দ্বিতীয়বার আত্মসমর্পণ করলো নিগার সুলতানা জ্যোতির লাল দল। আগের ম্যাচে একশর আগেই অলআউট হয়েছিল তারা, এবার পঞ্চাশও হলো না। 

প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় বিসিবি নারী লাল দল। আগে ব্যাট করে ২০.৪ ওভারে ৪৯ রানেই শেষ হয় জ্যোতিদের ইনিংস। তারপর মাত্র ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে জিতেছে অনূর্ধ্ব-১৫ দল। চলমান সিরিজে মুখোমুখি প্রথম দেখাতে অনূর্ধ্ব-১৫ দল ৯৪ রানে নারী লাল দলকে অলআউট করে ৮৭ রানে জিতেছিল।

ওপেনিং জুটিতে ৪৪ রান তুলে জয় তরান্বিত করে ছেলেরা। লক্ষ্য থেকে ৬ রান দূরে থাকতে প্রথম উইকেট হারায় তারা। ফুয়ারা বেগমের অফ স্পিনে ২৪ বলে ১৬ রান করে আউট হন খেয়াল রয় ওম।

এরপর ফাইয়াজ খানকে এলবিডব্লিউ করেন ফাহিমা খাতুন। ১১.৫ ওভারে ম্যাচটি জেতে ছেলেরা। চারে নামা আফজাল হোসেন আলিফকে (২*) সঙ্গে নিয়ে ২৯ রানে অপরাজিত থাকেন ইরফান।

এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ লাল দলে শুরুতে আঘাত করেন মাহিন হোসাইন আলিফ। ৩ বলে ৪ রান করেন ইশমা তানজিম। এরপর দ্রুত সুমাইয়া আক্তার ফেরেন। শারমিনের সঙ্গে ২৭ রানের জুটি ছিল তার। ২১ বলে আট রান করেন তিনে নামা এই ব্যাটার। লাল দলের হয়ে ২২ বলে সর্বোচ্চ ১৮ রান করেন শারমিন। 

ছয় বল খেলে সুবর্ণা রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ১৪ বলে মাত্র এক রান।

৩৯ বলে ছয় রান করেন রিতুমনি। ফাহিমা ১১ বলে পাঁচ রান করে বোল্ড হন। রানের খাতা খুলতে পারেননি তিন বোলার মারুফা আক্তার, সানজিদা খাতুন ও ফুয়ারা।

চার রানে লাল দল শেষ ৫ উইকেট হারায়। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে