যুবরাজের বিকল্প মনিশ

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৩:১৫আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৩:২০

যুবরাজের বিকল্প মনিশটি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির ম্যাচের আগেই চোট পেয়েছেন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং। তাই উপায় না দেখে তার বিকল্প ভাবতেই হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে। তার বিকল্প হিসেবে মনিশ পান্ডেকে ভেবে রেখেছে বিসিসিআই।
চোট পাওয়ায় তাকে ইতোমধ্যেই মুম্বাইয়ে স্ক্যান করানো হয়েছে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই রিপোর্টের ফলের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একইভাবে মোহাম্মদ সামির বিকল্প হিসেবেই ১৫ সদস্যের স্কোয়াডে ভুবনেশ্বর কুমারকে ভেবে রেখেছিল বিসিসিআই।
যুবরাজের চোট নিয়ে গতকালই কথা বলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, ‘আমাদের যুবরাজের সর্বশেষ অবস্থা দেখতে হবে। যদি সেরকম কিছু হয় তাহলে তার বিকল্প রাখতেই হবে। তবে সব কিছুই নির্ভর করছে ফিজিওর সিদ্ধান্তের ওপর।’
উল্লেখ্য, ৩৪ বছর বয়সী যুবরাজ গত রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পান।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে