ডাচ অধিনায়ক মনে করেন, বাংলাদেশকে হারানো সম্ভব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ১৬:৫১আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৬:৫১

প্রথমবারের মতো কোনও বড় দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এটি বাংলাদেশের জন্য যেমন এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ, তেমনি ডাচদের জন্য বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ। ডাচ অধিনায়ক আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারানোর ব্যাপারে!

আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাংলাদেশকে সিরিজ হারানো সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। আপনি সবসময়ই প্রতিটি সিরিজ জিততে চাইবেন। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের জন্য অবশ্যই (সিরিজ জয়ের) সুযোগ আছে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডস। ওই জয়ের আত্মবিশ্বাস এই সিরিজে কাজে দেবে বলে মনে করেন এডওয়ার্ডস, ‘আমার মনে হয়, গত কিছুদিন ধরেই দলের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা বিশ্বকাপ এবং বাছাইপর্বে অনেক চাপের ম্যাচ খেলেছি। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে, নিজেদের দিনে আমরা যে কোনও দলকে হারাতে সক্ষম।’

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানান নেদারল্যান্ডস অধিনায়ক, ‘এটা খুবই রোমাঞ্চকর (বড় দলের বিপক্ষে খেলা)। বিসিবির সৌজন্যে এখানে খেলার সুযোগ পাওয়াটা অসাধারণ একটা ব্যাপার। বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্যও এটা ভালো প্রস্তুতি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের