জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা দলে ভিশেন, নেই হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৫, ১৮:১০আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৯:২১

টি-টোয়েন্টি নিয়ে সুদূরপ্রসারী চিন্তাভাবনাই হয়তো করছে শ্রীলঙ্কা। গত মাসে বাংলাদেশের মুখোমুখি হওয়া দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে তারা। জিম্বাবুয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লঙ্কানরা। এশিয়া কাপের আগে সবশেষ এই ২০ ওভারের সিরিজের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ভিশেন হালামবাগে।

এই ২০ বছর বয়সীর সঙ্গে দলে আরও দুই নতুন ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো ও কামিল মিশারা।

দলে ফিরেছেন লেগস্পিন বোলিং অলরাউন্ডার দুশান হেমান্থা ও সিমার দুষ্মন্ত চামিরা। বাদ পড়েছেন আভিষ্কা ফার্নান্ডো, দিনেশ চান্ডিমাল, জেফ্রি ভ্যান্ডারসি, এহসান মালিঙ্গা ও ইনজুরি আক্রান্ত ওয়ানিন্দু হাসারাঙ্গা।

সম্প্রতি এসএলসি টি-টোয়েন্টি লিগে অভিভূত করেছেন ভিশেন, নুয়ানিদু ও মিশারা। 

বাংলাদেশ সিরিজে চোট পেয়ে হাসারাঙ্গা মাঠের বাইরে।

আগামী ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। তার আগে দুটি ওয়ানডে হবে তাদের মধ্যে।

শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ভিশেন হালামবাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুশন হেমান্থা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, দুষ্মন্ত চামিরা ও বিনুরা ফার্নান্ডো।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী