নেদারল্যান্ডস সিরিজকে প্রস্তুতির মঞ্চ মনে করছেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ আগস্ট ২০২৫, ১৯:৩২আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৯:৫৭

এশিয়া কাপের মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে জয়-পরাজয়ের হিসাব নয়, এই সিরিজে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের মূল লক্ষ্য ‘কোয়ালিটি ক্রিকেট’।  

লিটনের মতে, ‘এশিয়া কাপের আগে এই সিরিজ আমাদের জন্য ভালো প্রস্তুতির সুযোগ। এখানে ফলের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠে নির্ভার ক্রিকেট খেলা এবং দল হিসেবে গঠনমূলক কিছু অর্জন করা।’

সিলেটে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনও কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে। কিন্তু আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ।’

সিলেটের কন্ডিশনও আবুধাবির কাছাকাছি বলে প্রস্তুতিতে সহায়ক হবে মনে করেন অধিনায়ক, ‘এখানকার কন্ডিশনটা প্রায় একইরকম হওয়ার সুযোগ আছে আবুধাবির সঙ্গে। তাই আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলেছি আমরা। আর আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে এবং আমাদের খেলোয়াড়রা সব জানে যে ওখানে কন্ডিশন কী হতে পারে! তাই চেষ্টা করবো ওই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে যেন ম্যাচের ফল বের করতে পারি।’

দলে নতুন করে সুযোগ পাওয়া কাজী নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে নিয়েও আশাবাদী লিটন, ‘আমি তো খুব খুশি যে আমার দলে দুজন খেলোয়াড়কে নেওয়া হয়েছে। সোহান এবং সাইফ  বিগত অনেক বছর ধরেই ভালো ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি ফরম্যাট, যেকোনও সময় আগ্রাসী ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়েই যেতে পারেন। এটা আমরা টিম ম্যানেজমেন্ট বুঝবো যে খেলোয়াড়টা কী রকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে সে টিমের জন্য সবকিছু দিতে প্রস্তুত, নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্ট তাদের ব্যাক করবে।’

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী