পাকিস্তানের ফিল্ডিং প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে বিস্মিত রউফ

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ১৩:৫২আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৩:৫২

পাকিস্তান ১৮২ রান করেও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের চাপে পড়েছিল। শেষ দিকে ফিল্ডিংয়ে কিছুটা ঘাটতি দেখা দেওয়ায় লড়াইয়ে ফেরে আফগানরা। এই বিষয়টি মনে করিয়ে দিতেই সাংবাদিকের ওপর চটে গেলেন পাকিস্তানের এই ম্যাচের সফল বোলার হারিস রউফ। 

আফগানিস্তান যখন পাকিস্তানকে চোখ রাঙাচ্ছিল, তখনই রউফ ত্রাতার ভূমিকায়। ১২তম ওভারে জোড়া আঘাতে আফগানদের শক্ত অবস্থানে ধাক্কা দেন। তারপর রশিদ খান যখন ঝড় তুললেন, নিজেও হলেন ভুক্তভোগী, তখনই আফগান ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন পাকিস্তানি পেসার। সালমান আগার ঝড়ো ব্যাটিংয়ের পর তার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান ৭ রানে জেতে। চার উইকেট নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতেই হবে এশিয়া কাপ। এই সিরিজ পাকিস্তানের জন্য প্রস্তুতিমূলক বলতেই দ্বিমত পোষণ করেন রউফ, ‘আপনি বলছেন এটা ছিল প্রস্তুতি ম্যাচ। কিন্তু আমার মতে, কোনও আন্তর্জাতিক ম্যাচ শুধু প্রস্তুতি নয়। একটি আন্তর্জাতিক ম্যাচ সবসময় চাপের এবং এটা হালকাভাবে নেওয়া যাবে না। আপনার সেরা একাদশ কিংবা যে দল আছে, আপনাকে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’

এক সাংবাদিক মন্তব্য করেন, পাকিস্তানের ফিল্ডিং বাজে ছিল। ক্ষোভ নিয়ে পাকিস্তানি পেসার বললেন, ‘আমি মনে করি আপনি মনে হয় ম্যাচটা ভালোভাবে দেখেননি। আমাদের ফিল্ডিংয়ে তেমন কোনও ভুল করিনি। আপনি যদি আবার পর্যবেক্ষণ করেন, দেখবেন যে ম্যাচ ভালোভাবে খেলেছি।’

এই ম্যাচে আফগানিস্তান ফেভারিট ছিল কি না প্রশ্নে ৩১ বছর বয়সী পেসার বললেন, ‘আমি কখনও ভাবি না যে আমাদের চেয়ে ফেভারিট কেউ আছে, আমরা সবচেয়ে বড় ফেভারিট।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি