আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন পাকিস্তানের আসিফ আলী 

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছোট একটা তাণ্ডব চালিয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন আসিফ আলী। পাকিস্তানের হয়ে আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৭ বলে উপহার দেন ২৫ রানের ম্যাচ জেতানো ইনিংস! সেই ব্যাটার ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন।  

মিডল অর্ডারের ফিনিশার ভূমিকায় খেলা আসিফ অবসরের আগে দলের হয়ে খেলেছেন ২১টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ লিখেছেন, ‘পাকিস্তানের জার্সি গায়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান, আর দেশের হয়ে মাঠে ক্রিকেট খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে গর্বের অধ্যায়।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আসিফ নিশ্চিত করেছেন, ঘরোয়া ক্রিকেট এবং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন।

আসিফ ২০১৮ সালের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক করেন। তার আগে সেই বছর পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতাতে অবদান রাখেন তিনি। ফাইনালে রান তাড়া করার সময় টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। টি-টোয়েন্টি অভিষেকের দুই মাস পর তার ওয়ানডেতে অভিষেকও হয়।

নিজের সেরা সময়ে আসিফকে পাকিস্তান ক্রিকেটের জন্য ভিন্ন চরিত্রের ব্যাটার হিসেবেই দেখা হতো। যখন দলে প্রকৃত পাওয়ার হিটারদের ঘাটতি ছিল, তখনই তাকে দ্রুত সাদা বলের দুই ফরম্যাটে জায়গা দেওয়া হয়। তবে প্রায়ই তার খেলার ধরনকে পাকিস্তানের নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট সঠিকভাবে বুঝতে পারেনি। মূলত ফিনিশার হলেও তাকে প্রায়ই ওয়ানডে ক্রিকেটে ছয়ে নামানো হতো, যা তার খেলার জন্য উপযুক্ত স্থান ছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে তার ৫৮ ম্যাচের ক্যারিয়ারে গড়ে প্রতি ইনিংসে তিনি মাত্র সাত বল খেলেছেন এবং এক-চতুর্থাংশের বেশি ইনিংস অপরাজিত থেকেছেন—যা ইঙ্গিত দেয়, তাকে প্রায়ই অনেক দেরিতে পাঠানো হয়েছে কিংবা যথাযথভাবে ব্যবহার করা হয়নি।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী