ভারত, নিউজিল্যান্ড সিরিজে খেলা হবে না কামিন্সের

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

পিঠের চোটে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। তাতে অ্যাশেজে তার থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে অস্ট্রেলিয়া অধিনায়ক আত্মবিশ্বাসী, তিনি অ্যাশেজে খেলতে পারবেন। 

৩২ বছর বয়সী এই ফাস্ট বোলারকে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে তিনি এখনও
পিঠের নিচের অংশের হাড়ে সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি টেস্ট অধিনায়ক জুলাই থেকে এই সমস্যায় ভুগছেন। 

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, ‘পরিকল্পিত বিশ্রামের পরও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সফরের পর কামিন্সের পিঠের নিচে ব্যথা ছিল। আরও পরীক্ষা-নিরীক্ষায় লাম্বার বোন স্ট্রেস ধরা পড়েছে, যা আগামী কয়েক মাসে নিয়ন্ত্রণে রাখতে হবে।’

কামিন্স কবে ফিরতে পারবেন সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি আশা করছেন, ২১ নভেম্বর পার্থে অ্যাশেজের প্রথম টেস্টেই কামিন্স খেলতে পারবেন, ‘এখনও আমাদের হাতে যথেষ্ট সময় আছে মনে হচ্ছে। আমরা নিশ্চিত যে প্রথম টেস্টেই প্যাট পুরোপুরি ফিট থাকবেন।’

তবে তিনি স্বীকার করেন, হয়তো কোনও ম্যাচ না খেলেই কামিন্সকে দলে নিতে হতে পারে, ‘যদি সে ওই অবস্থাতেও আসে, আমরা তাতেও প্যাটের অভিজ্ঞতা আর দক্ষতার ওপর ভরসা করতে পারি।’

অ্যাশেজের শুরুতেই কামিন্সকে হারাতে হলে তা অস্ট্রেলিয়ার জন্য হবে বড় ধাক্কার। 

অস্ট্রেলিয়া ২০২৩ সালে ইংল্যান্ডে ২-২ ড্র করার মাধ্যমে অ্যাশেজ ধরে রাখে। সেই সিরিজে কামিন্স নিয়েছিলেন ১৮ উইকেট। ২০২১-২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-০ তে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেবারও কামিন্স ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। নেন ২১ উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন: নীরবতা ভাঙলেন এনজো
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
উজ্জ্বল ত্বকের জন্য নীলম কোঠারির প্রিয় ঘরোয়া ফেস মাস্ক
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
বৃষ্টির ধাক্কায় কাঁচাবাজারে আগুন, সবজির কেজি ১০০ ছুঁই ছুঁই
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী