ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে এখন রাজা 

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি দ্রুতই পেলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের তারকা ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ক্রিকেটার। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন তিনি। 

রাজা চলতি সপ্তাহে দুটি অর্ধশতক করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে ৯২ রানের পর আরেক ম্যাচে করেছেন অপরাজিত ৫৯। তাছাড়া প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৪৮ রান খরচায় একটি উইকেটও নিয়েছেন তিনি। যদিও তার দল দুই ম্যাচেই হেরেছে, তবু ব্যাট ও বলে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন তিনি।

এই কৃতিত্বে রাজা আফগান দুই তারকা মোহাম্মদ নবী (২৯২ পয়েন্ট) ও আজমতউল্লাহ ওমরজাইকে (২৯৬) টপকে ৩০২ রেটিং পয়েন্টে পৌঁছেছেন। ব্যাটিংয়েও উন্নতি করে তিনি ৯ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এখন ২২তম স্থানে।

বিপরীতে সিরিজ জয়ের কৃতিত্ব গড়েছে শ্রীলঙ্কা। হারারে স্পোর্টস ক্লাবে দুটি ম্যাচই তারা জিতেছে। তাতে র‌্যাঙ্কিংয়েও বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। পাথুম নিশাঙ্কা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের অপরিবর্তিত শীর্ষ দশের কাছাকাছি চলে এসেছেন। দুই ম্যাচে ১২২ ও ৭৬ রানের ইনিংস খেলে তিনি সাত ধাপ এগিয়ে এখন ১৩তম স্থানে (৬৫৪ পয়েন্ট)।

জেনিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো ছয় ধাপ এগিয়ে ৩১তম আর দিলশান মাদুশাঙ্কা আট ধাপ এগিয়ে ৫২তম স্থানে পৌঁছেছেন।

অন্যদিকে, হেডিংলিতে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। কেশভ মহারাজ চার উইকেট নেওয়ার সুবাদে ৬৯০ রেটিং পয়েন্ট নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ৩১ পয়েন্টের লিড গড়েছেন।

প্রোটিয়াদের আরেক পেসার লঙ্গি এনগিডি পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে, আর ইংল্যান্ড হেরে গেলেও জোফরা আর্চার শীর্ষ বিশে ঢুকে এখন ১৯তম (৫৭১ পয়েন্ট)।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের