বাংলাদেশের ম্যাচ কবে, দেখে নিন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩ আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৮

মঙ্গলবার আফগানিস্তান-হংক ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ।

৮ দলের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আরেকটি আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। তার আগে জেনে নেওয়া যাক টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি।

বাংলাদেশের ৩টি ম্যাচই হবে আবু ধাবিতে। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানর বিপক্ষে ম্যাচও একই সময়ে মাঠে গড়াবে।

প্রায় সবগুলো ম্যাচই মরুর বুকে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে গড়াবে। শুরুতে ম্যাচগুলোর জন্য নির্ধারিত ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা তথা বাংলাদেশ সময় রাত ৮টা। কিন্তু আমিরাতের গরমের কথা বিবেচনা করে সময় আধা ঘণ্টা পেছানো হয়েছে। 

শুধু ১৫ সেপ্টেম্বরের আরব আমিরাত ও ওমান ম্যাচটা হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। 

টুর্নামেন্টে  গ্রুপ এ- তে পড়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান। গ্রুপ বি-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ও হংকং।

টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে। তার মধ্যে পাকিস্তান-ভারতের ব্লক বাস্টার ম্যাচও রয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় নিয়ে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।  

 

 এশিয়া কাপের সময়-সূচি

দিন

তারিখ

ম্যাচ

ভেন্যু

সময়

মঙ্গলবার

৯ সেপ্টেম্বর

আফগানিস্তান- হংকং

আবু ধাবি

রাত ৮-৩০ মিনিট (*বাংলাদেশ সময়)

বুধবার

১০ সেপ্টেম্বর

ভারত- সংযুক্ত আরব আমিরাত

দুবাই

রাত ৮-৩০ মিনিট

বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর

বাংলাদেশ- হংকং

আবু ধাবি

রাত ৮-৩০ মিনিট

শুক্রবার

১২ সেপ্টেম্বর

পাকিস্তান- ওমান

দুবাই

রাত ৮-৩০ মিনিট

শনিবার

১৩ সেপ্টেম্বর

বাংলাদেশ - শ্রীলঙ্কা

আবু ধাবি

রাত ৮-৩০ মিনিট

রবিবার

১৪ সেপ্টেম্বর

ভারত - পাকিস্তান

দুবাই

রাত ৮-৩০ মিনিট

সোমবার

১৫ সেপ্টেম্বর

সংযুক্ত আরব আমিরাত -ওমান

শ্রীলঙ্কা –হংকং

আবু ধাবি

দুবাই

সন্ধ্যা ৬টা

রাত ৮-৩০ মিনিট

মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর

বাংলাদেশ-আফগানিস্তান

আবু ধাবি

রাত ৮-৩০ মিনিট

বুধবার

১৭ সেপ্টেম্বর

পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত

দুবাই

রাত ৮-৩০ মিনিট

বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর

শ্রীলঙ্কা-আফগানিস্তান

আবু ধাবি

রাত ৮-৩০ মিনিট

শুক্রবার

১৯ সেপ্টেম্বর

ভারত -ওমান

আবু ধাবি

রাত ৮-৩০ মিনিট

 

সুপার ফোর পর্ব

বার

তারিখ

খেলা

ভেন্যু

সময়

শনিবার

২০ সেপ্টেম্বর

বি১ বনাম বি২

দুবাই

রাত ৮-৩০ মিনিট

রবিবার

২১ সেপ্টেম্বর

এ১ বনাম এ২

দুবাই

রাত ৮-৩০ মিনিট

মঙ্গলবার

২৩ সেপ্টেম্বর

এ২ বনাম বি১

আবু ধাবি

রাত ৮-৩০ মিনিট

বুধবার

২৪ সেপ্টেম্বর

এ১ বনাম বি২

দুবাই

রাত ৮-৩০ মিনিট

বৃহস্পতিবার

২৫ সেপ্টেম্বর

এ২ বনাম বি২

দুবাই

রাত ৮-৩০ মিনিট

শুক্রবার

২৬ সেপ্টেম্বর

এ১ বনাম বি১

দুবাই

রাত ৮-৩০ মিনিট

 

ফাইনাল, দুবাই   

রবিবার, ২৮ সেপ্টেম্বর, রাত ৮-৩০ মিনিট 

 

/এফআইআর/
সম্পর্কিত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময় জানালেন কোহলি
এশিয়ান গেমস ক্রিকেটে শেষ আটে প্রতিপক্ষ পেলো বাংলাদেশ 
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
সর্বশেষ খবর
টানা বৃষ্টির পর ব্যাংককের বন্যার পানি কমছে
টানা বৃষ্টির পর ব্যাংককের বন্যার পানি কমছে
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি-নিষিদ্ধ লীগ: আবু হানিফ
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
সিটির রায়ের প্রভাব পড়েছে মাঠে? ইংল্যান্ডের হারে বাড়ছে রহস্য
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
পাহাড়ের কোলে মহামায়া লেকে নৌভ্রমণে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী