দলের প্লে-অফ নিশ্চিতের ম্যাচে অবদান রাখলেন সাকিবও 

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৪ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বল হাতে জেইডেন সিলস নেন ৪ উইকেট। আর ব্যাট হাতে জয়ের কারিগর ছিলেন আমির জাঙ্গো। অপরাজিত ফিফটির দেখা পেয়েছেন তিনি। 

দলের জয়ের দিনে সাকিব বল হাতে অবদান রেখেছেন। ৪ ওভারে ২৮ রানে নেন ১ উইকেট। ব্যাট হাতে অবশ্য সফল হননি। ২ বল খেলে মইন আলীর বলে আউট হন ১ রানে। 

টস জিতে বোলিং নেওয়া ফ্যালকনসের হয়ে বল হাতে শুরুতেই অ্যামাজনকে কাঁপিয়ে দেন সিলস। চতুর্থ ওভারে তার শিকার হন মঈন আলী। পাওয়ার প্লের ষষ্ঠ ওভারে তুলে নেন আরও দুই গুরুত্বপূর্ণ বেন ম্যাকডারমট ও শিমরন হেটমায়ারের উইকেট। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে অ্যামাজন।

মাঝে শাই হোপের ১৪ বলে করা ২৬ রান কিছুটা ইনিংস মেরামতের কাজ করে। কিন্তু উসামা মিরের নবম ওভারই দৃশ্যপট বদলে দেয়। হোপকে বোল্ড করার সঙ্গে একই ওভারে হাসান খানকেও রান আউট করান তিনি। তার পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি অ্যামাজন। ১৮.২ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস। উসামা মির ১৭ রানে নেন ৩ উইকেট। সিলস ১৫ রানে নেন ৪ উইকেট। 

১০০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ধাক্কা খায় অ্যান্টিগা। হারায় আন্দ্রিয়েস গাউসের উইকেট। পাওয়ার প্লেতে বিদায় নেন কেভিন উইকহ্যাম, কারিমা গোরে ও সাকিব আল হাসানও। তাতে অ্যামাজনের মাঝে আশার সঞ্চারও হতে থাকে। কিন্তু ওপেনার আমির জাঙ্গো দায়িত্ব নিয়ে অপরাজিত ৫১ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। মাঝে আরও দুটি উইকেট পড়লেও তার ৫৭ বল স্থায়ী ইনিংসটি জয় নিশ্চিত করতে মূল ভূমিকা রাখে। জাঙ্গোর ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। 

মঈন আলী (১০ রানে দুই উইকেট) ও ইমরান তাহির (২৭ রানে দুই উইকেট) এর নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় তাদের। 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী