আম্পায়ার আউট দিলেও কেন আবেদন প্রত্যাহার করেন ভারতের অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট-বলে আধিপত্য করে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ জিততে কোনও কষ্টই করতে হয়নি। তার পরেও অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি ঘটনা জন্ম দিয়েছে আলোচনার! বুধবার সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার জুনায়েদ সিদ্দিককে থার্ড আম্পায়ার আউট দেওয়ার পরও আবেদন প্রত্যাহার করে নেন ভারতের অধিনায়ক। 

ঘটনাটি ঘটে আমিরাতের ইনিংসের ১৩তম ওভারে। শিবম দুবের একটি বলে পুল করতে গিয়ে ব্যর্থ হন জুনায়েদ এবং উইকেটকিপার সাঞ্জু স্যামসন বল ধরেই আন্ডার–আর্ম থ্রোতে সরাসরি স্টাম্প ভেঙে দেন। সেই সময় সিদ্দিক ক্রিজের বাইরে ছিলেন। তবে সেই বলটি মিস করার পরই আমিরাত ব্যাটার ইঙ্গিত দেন যে, বল করার সময় দুবের ট্রাউজারে থাকা তোয়ালে পড়ে গিয়েছিল। 

পরে আবেদনের প্রেক্ষিতে স্কয়ার লেগ আম্পায়ার সিদ্ধান্তটি থার্ড আম্পায়ারের কাছে পাঠান। থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে রিপ্লে দেখে সিদ্দিককে আউট দেন। কিন্তু এরই মধ্যে সূর্যকুমার যাদব বোলার প্রান্তে থাকা আম্পায়ারের সঙ্গে কথা বলে আবেদন প্রত্যাহার করে নেন, কারণ বড় পর্দায় রিপ্লে দেখে তিনি বিষয়টি উপলব্ধি করেছিলেন।

অবশ্য তার পরেও সিদ্দিক বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। বৈধ এক বল পরেই শিবম দুবের ধীর গতির এক ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে মিড-অনে দাঁড়ানো সূর্যকুমারের হাতে ক্যাচ হয়েছেন। সিদ্দিকের আউট হতেই স্কোর ৫৫ রানে দাঁড়ায় ৯ উইকেটে! এটি ছিল দুবের তৃতীয় উইকেট। শেষ পর্যন্ত স্বাগতিকরা অলআউট হয় ৫৭ রানে, যা ভারত ১ উইকেট হারিয়ে মাত্র ৪.৩ ওভারে তাড়া করে ফেলে।

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী