ভারতের বিপক্ষে জয়ের জন্য যে ফর্মুলা দিলেন শোয়েব মালিক 

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯

এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে কে জিতবে, ভারত নাকি পাকিস্তান?  সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে ভারতই এগিয়ে।  এই অবস্থায় সূর্যকুমার যাদবদের হারানোর জন্য কিছু ফর্মুলা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তার মতে,আজ আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতকে হারানোর জন্য দুটি উপায় আছে পাকিস্তানের সামনে। আর দুটোই নির্ভর করছে বোলারদের ওপর।

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপে চারজন ব্যাটারেরই স্ট্রাইক রেট ১৫০-এর ওপরে। এমন ব্যাটিং ঝড় ঠেকাতে দ্রুত উইকেট তোলাকেই মূল অস্ত্র হিসেবে দেখছেন মালিক। স্থানীয় এক ক্রীড়া অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘টস কারও হাতে নেই। তবে পাকিস্তানের সেরা সুযোগ হবে যদি ভারতের তিন থেকে চারজন টপ অর্ডার ব্যাটারকে দ্রুত আউট করে কম রানে আটকে রাখা যায়। এতে তাদের ইনিংস ১৬০–১৫০ রানের মধ্যে নামিয়ে আনা সম্ভব। আমার মতে, এভাবেই ভারতকে হারানো যেতে পারে।’

যদি শাহীন আফ্রিদির নেতৃত্বাধীন পেস আক্রমণ শুরুতে সফল না হয়, তবে মাঝের ওভারগুলোতে কাজটা করতে হবে রিস্ট স্পিনারদের। মালিকের মতে, ‘দ্বিতীয় চিত্রনাট্য হলো মাঝের ওভারগুলোতে সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ—দুজনই যদি তিনটি করে উইকেট নিতে পারে। ওরা খেললে এভাবেও সুযোগ তৈরি হবে। কারণ ভারত ব্যাটিংয়ে সেট হয়ে গেলে, তারা আগে বা পরে যাই খেলুক না কেন, ম্যাচে টিকে থাকা কঠিন।’

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৯ উইকেটে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে, আর পাকিস্তান ৯৩ রানের ব্যবধানে হারিয়েছে ওমানকে। টুর্নামেন্টের আগের টি-টোয়েন্টি আসরে (২০২২) অবশ্য ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান।

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী