বৃষ্টিতে ভাগ্য নির্ধারণ হলো না, হতাশ দুই অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

দক্ষিণ আফ্রিকার বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি জয়ের পর ওল্ড ট্র্যাফোর্ডে রেকর্ড গড়ে সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড। টেন্ট ব্রিজে সিরিজ নির্ধারণী ম্যাচটি জমজমাট হবে এমন আশায় ছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত সেটা ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। তাতে ৩ ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

শেষ ম্যাচ জয়ের আশায় থাকা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ভীষণ হতাশ তাতে। ম্যাচের পর সেই হতাশা গোপন করেননি। তার ভাষায়, ‘অসাধারণ একটি ম্যাচ হয়েছিল সেদিন রাতে। দুঃখজনকভাবে আবহাওয়া আবারও সব নষ্ট করে দিল। সিরিজে মাত্র একটি টি-টোয়েন্টি খেলতে পেরেছি, এটাও হতাশার। তবে যেভাবে খেলেছি, সেটা ছিল দারুণ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন পারফরম্যান্স আমাদের সামনে এগোতে আত্মবিশ্বাস দিচ্ছে।’

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রামও হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি আর উন্নতি। অবশ্যই জিততে চাই। শেষ ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ, জিততেই হতো। যদিও এটি বিশ্বকাপ নয়, তবে পরিবেশটা প্রায় কাছাকাছি ছিল। কিন্তু আবহাওয়ার ওপর তো আমাদের হাত নেই। হতাশাজনক, তবে কিছু করারও ছিল না।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি