ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পন্সর অ্যাপোলো টায়ার্স 

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৬

ভারত সরকারের নতুন আইনে জাতীয় দলের প্রধান স্পন্সর হিসেবে সরে দাঁড়াতে বাধ্য হয় ড্রিম-১১। যে কারণে এশিয়া কাপে স্পন্সর ছাড়াই খেলতে হচ্ছে সূর্যকুমার যাদবদের। অবশেষে নতুন স্পন্সরও পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাদের স্পন্সর হয়েছে অ্যাপোলো টায়ার্স। মঙ্গলবার এক ঘোষণায় জানিয়েছে বিসিসিআই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে স্পন্সরের এই চুক্তিটা আড়াই বছরের। যা চলবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, চুক্তির পরিমাণ ৫৭৯ কোটি রুপি।

বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘কঠোর নিলাম প্রক্রিয়ার পর পাওয়া এই নতুন অংশীদারিত্ব স্পনসরশিপ মূল্যে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটিয়েছে, যা ভারতীয় ক্রিকেটের বিপুল ও ক্রমবর্ধমান বাণিজ্যিক আকর্ষণকেই প্রতিফলিত করে।’

বেশ কিছু দিন আগে নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করে ভারতের কেন্দ্রীয় সরকার। যার ফলে অনলাইনে টাকার বিনিময়ে খেলা কিংবা জুয়া এখন নিষিদ্ধ। সরকারের এমন সিদ্ধান্তের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর হিসেবে সরে দাঁড়ায় ড্রিম-১১। 

অনলাইনে টাকার বিনিময়ে খেলা হয় এমনই অ্যাপ ড্রিম ১১। তাছাড়া ভারতের সবচেয়ে বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্মও এটি। তারা ২০২৩ সালের জুলাই মাসে তিন বছরের চুক্তি স্বাক্ষর করার পর থেকেই ভারতের পুরুষ ও নারী জাতীয় দলের প্রধান স্পন্সর হয়েছে। এটা আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিরও স্পন্সর।

এশিয়া কাপে শুধু ভারতের পুরুষ দলই নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে নারী দলও খেলছে স্পন্সর ছাড়া! 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের