আমিরাত ম্যাচের আগে এবার সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৫

‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় ক্রিকেটাররা করমর্দন না করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে সংবাদ সম্মেলনের পর নির্ধারিত অনুশীলন সেশন যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।

সংবাদ সম্মেলন বয়কট করার কারণ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ধারণা করা হচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ শেষে করমর্দন বিতর্কে আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রতি ক্ষোভ থেকেই এই পদক্ষেপ। ওই বিতর্কের পর থেকেই পিসিবি পাইক্রফটকে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরানোর দাবি জানিয়ে আসছে। যদিও আইসিসি এই দাবিতে সাড়া দেয়নি বলেই খবর। 

গত রবিবার দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা। এমনকি টসের সময়ও কেউ হাত মেলাননি। এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান পাকিস্তান অধিনায়ক সালমান আলী। প্রতিবাদ হিসেবে ম্যাচ-পরবর্তী পুরস্কার অনুষ্ঠানে যাননি। তবে কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে হাজির ছিলেন।

পিসিবির দাবি, পাকিস্তান অধিনায়ক সালমান আলীকে নাকি পাইক্রফট জানিয়েছিলেন টসে করমর্দন হবে না। যা এমসিসি আইনের বিরোধী। আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানের কাছে দেওয়া অভিযোগপত্রেও পিসিবি বলেছে, পাইক্রফটের আচরণ ক্রিকেটের আইন ভঙ্গের পাশাপাশি খেলার চেতনাবিরোধী। তাই তাকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানায় পিসিবি। এমনকি গণমাধ্যমে খবর এসেছে, এই দাবি না মানা হলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথাও ভেবেছিল পাকিস্তান। যদিও পিসিবি কিংবা এর চেয়ারম্যান মোহসিন নাকভি এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। নাকভি অবশ্য পাইক্রফট ও ভারতীয় দলের সমালোচনায় সরব হয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী