বাংলাদেশি সমর্থকরা আমাদের জয়ের অপেক্ষায়: শানাকা

  স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭

এশিয়া কাপের গ্রুপ–‘বি’-এর শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচেই নির্ধারিত হবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য।

শ্রীলঙ্কা জিতলে তারা বাংলাদেশকে সঙ্গী করে উঠবে পরের পর্বে। তবে আফগানিস্তান জিতলে জায়গা হবে তাদের, আর বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে! ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা স্বীকার করেছেন, এই ম্যাচে তারা বাংলাদেশি সমর্থকদের প্রার্থনা ও সমর্থন পাবেন। তবে তার স্পষ্ট কথা—তাদের একমাত্র লক্ষ্য জয়,‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই বড় ম্যাচ। মাঠে নামার প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশি সমর্থকরা আমাদের জয়ের অপেক্ষায় আছেন, তবে আমাদের লক্ষ্য কেবল জয়।’ 

আফগানিস্তানের শক্তিমত্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শানাকা বলেছেন, ‘আমাদের ওদের হারাতেই হবে, কারণ তারা মানসম্পন্ন দল। এগিয়ে যেতে হলে তাদের হারানো গুরুত্বপূর্ণ।’

বিশেষ করে রশিদ খান, নূর আহমদ ও মোহাম্মদ গজনফরের মতো স্পিনারদের নিয়ে আফগানিস্তানের স্পিন আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, হেলাফেলা করার সুযোগ নেই তাদের। ম্যাচটি স্পিন লড়াইয়ে গড়াতে পারে বলে মনে করেন শানাকা, ‘হ্যাঁ, একদমই এটি হবে স্পিনারদের লড়াই। তাদের শক্তিশালী স্পিন আক্রমণ আছে, তবে আমরা প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাতে আমরা অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। কাজেই এবারও আমরা তৈরি।’

/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী