দুনিথের পাশে অভিভাবকের মতোই থাকবেন জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) উদীয়মান তারকা দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের কোচ ও সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া। তরুণ এই ক্রিকেটারের জীবনের প্রতি পদক্ষেপে পাশে থাকার অঙ্গীকারও করেছেন কিংবদন্তী এই ব্যক্তিত্ব।

শোকবার্তায় জয়সুরিয়া বলেছেন, সুরাঙ্গা ছিলেন একজন বাবা এবং ক্রিকেটার। তিনি এমন এক সন্তানকে মানুষ করেছেন, যাকে নিয়ে পুরো জাতি গর্বিত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শেষনিঃশ্বাস ত্যাগ করেন সুরাঙ্গা ওয়েল্লালাড়ে। সে দিন এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ-বি ম্যাচে খেলছিলেন দুনিথ।

মাত্র ২২ বছর বয়সী এই ক্রিকেটার ম্যাচ শেষ হওয়ার পরই বাবার মৃত্যুর খবর পান। এরপরই দ্রুত দেশে ফিরে যান তিনি। শ্রীলঙ্কা ওই ম্যাচে ছয় উইকেট ও আট বল হাতে রেখে জিতে সুপার ফোরে উঠেছে।

দুনিথকে উদ্দেশ্য করে জয়সুরিয়া বলেছেন, তোমাকে নিয়ে সুরাঙ্গা নিশ্চিতভাবেই গর্ব করতে পারতেন। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা, মূল্যবোধ এবং চেতনা তোমার মধ্য দিয়েই জীবিত থাকবে।

শোক সামলে দুনিথ আবারও ঘুরে দাঁড়াবেন বলে বিশ্বাস রাখেন জয়সুরিয়া। তিনি বলেছেন, আমি জানি, তুমি কতটা দৃঢ়চেতা। শ্রীলঙ্কার হয়ে সামনের দিনে আরও অনেক ম্যাচ জিতে তোমার পরলোকগত বাবাকে গর্বিত করবে, সে বিষয়ে আমার কোনও সন্দেহ নেই। 

অবশ্য, বাবার মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে এশিয়া কাপে দুনিথের খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার সামনে অন্তত তিনটি ম্যাচ বাকি রয়েছে—২০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে, ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এবং ২৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে।

তবে, এই কঠিন সময়ে দুনিথের পাশে থাকার অঙ্গীকার করেছেন জয়সুরিয়া। তিনি বলেছেন, ভুলে যেও না, তুমি একা নও। আমি একজন অভিভাবকের মতোই তোমার পাশে আছি। তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমি সমর্থন দিয়ে যাব। পুরো দল, দেশ, প্রতিটি ক্রিকেটপ্রেমী তোমার পাশে আছে।

ক্রিকেট পুরো শ্রীলঙ্কাকে একটা পরিবারে পরিণত করেছে বলে উল্লেখ করেন কিংবদন্তী এই ক্রিকেটার। তিনি বলেন, শোকের সময়গুলো আমাদের মনে করিয়ে দেয়, ক্রিকেট আমাদের এমন এক পরিবারে পরিণত করেছে, যারা সব সুখেদুঃখে একে অপরের পাশে থাকে। আমি আশীর্বাদ করি, তুমি আমাদের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি পাও আর তোমার বাবার আত্মা চিরশান্তিতে বিশ্রাম করুন।

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল দুনিথের ক্যারিয়ারে পঞ্চম আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং চলতি আসরে প্রথম ম্যাচ। তবে একদিনের ক্রিকেটে ইতোমধ্যেই তিনি দারুণ সাফল্য দেখিয়েছেন। এখন পর্যন্ত ৩১টি ওডিআই খেলেছেন তিনি। গত আগস্টে কলম্বোতে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওডিআইতে ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে মাত্র ২৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

তথ্যসূত্র: ডেইলি মিরর অনলাইন, ইএসপিএন ক্রিকইনফো

/এসকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের