শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ লড়াই হবে: শন টেইট

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৫

এশিয়া কাপে গ্রুপ পর্বে একমাত্র শ্রীলঙ্কার কাছেই ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। সেই লঙ্কানদের বিপক্ষে আজ শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি টাইগাররা। সেই ম্যাচে লঙ্কানরা আধিপত্য করলেও সুপার ফোরে রোমাঞ্চকর লড়াই হবে বলে মনে করছেন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাবেক অস্ট্রেলিয়ান পেসার বলেছেন, সাম্প্রতিক সময়ে দুই দল একে অপরের মুখোমুখি হওয়ায় তারা বেশ পরিচিত। চলতি বছরেই শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়েছিল বাংলাদেশ—প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল। তবে এবারের আসরে গ্রুপ পর্বের লড়াইয়ে তাদের ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কান দল। টেইট বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কার সঙ্গে সম্প্রতি খেলেছি, দুই দলই একে অপরকে ভালোভাবে চেনে। দারুণ একটা ম্যাচ হবে। তারা শেষ ম্যাচে ভালো খেলেছে। আমরা আমাদের কাজেই মনোযোগী। লঙ্কানরাও প্রস্তুত আছে, কারণ তারাও প্রতিপক্ষকে চেনে।’

শেষ ম্যাচে ভয়াবহ সূচনা হয়েছিল বাংলাদেশের। প্রথম দুই ওভারেই শূন্য রানে ফিরে যান দুই ওপেনার। টেইট আশাবাদী, দল দ্রুতই ঘুরে দাঁড়াবে, ‘এটা নতুন দিন। টুর্নামেন্টের সৌন্দর্যই হলো ম্যাচগুলো দ্রুত আসে। এতে অতীত ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায়।’

সুপার ফোরে ওঠা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল টাইগাররা। লঙ্কানরা আফগানিস্তানকে হারালে তবেই জায়গা নিশ্চিত হতো বাংলাদেশের। শ্রীলঙ্কার জয়েই শেষ পর্যন্ত মিলেছে স্বস্তি। টেইট বলেছেন, ‘আমরা খেলা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে শেষ অংশটা দেখেছি, রাতের খাবারের আগে স্কোর চেক করছিলাম। হোটেলে বসে খেলা দেখেছি। ম্যাচে ওঠানামা হচ্ছিল, আমরা নার্ভাস ছিলাম। ব্যাপারটা আমাদের নিয়ন্ত্রণে ছিল না, তবে সৌভাগ্যবশত ফল আমাদের পক্ষে গেছে।’

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের