এশিয়া কাপে টানা দুই ম্যাচ, সূচি নিয়ে উদ্বিগ্ন নন টাইগারদের বোলিং কোচ 

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩২

এশিয়া কাপে সুপার ফোরে জায়গা পেয়ে গেছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর পর নিশ্চিত হয়েছে টাইগারদের পরবর্তী রাউন্ড। তাতে অবশ্য সামনে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে। সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। তার ওপর বাংলাদেশকে খেলতে হবে টানা দুই দিন। যেমনটা সুপার ফোরে অন্য কোনও দলের ক্ষেত্রে ঘটছে না!

সুপার ফোরের প্রথম ম্যাচে শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নামবে টাইগাররা, পরদিনই আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে।  এমন টাইট শিডিউলিংয়ে অবশ্য চিন্তিত নন বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের পরিস্থিতি মেনে নিতে হবে। এটাই সূচি। আমরা ট্রেনিং করবো এবং পরদিন খেলবো। আধুনিক ক্রিকেটে রিকোভারি, ডাটা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং—সবকিছু আছে। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ব্যক্তিগতভাবে আমি এসব নিয়ে ভাবি না। আন্তর্জাতিক ক্রিকেটে এমন সূচি স্বাভাবিক।’

টেইট মনে করেন, ব্যস্ত সূচি দলের জন্য ইতিবাচকও হতে পারে, ‘এটা নতুন দিন। এমন টুর্নামেন্টের সৌন্দর্য হলো ম্যাচগুলো দ্রুত আসে। এতে অতীত ভুলে দ্রুতই পরের ম্যাচে মনোযোগ দেওয়া যায়।’

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি