বাংলাদেশের বিপক্ষে খেলতে আফগানিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১৮:১৭

আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে হবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ। তাতে তিন টি-টোয়েন্টির সঙ্গে থাকছে সম সংখ্যক ওয়ানডে। 

এই দলে জায়গা হয়নি সিনিয়র ক্রিকেটার ফজল হক ফারুকি, গুলবাদিন নাইব ও করিম জানাতের। বিপরীতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল ও পেসার মোহাম্মদ সেলিম সাফি। তরুণ পেসার বশির আহমদ ও আব্দুল্লাহ আহমদজাইকে রাখা হয়েছে উভয় ফরম্যাটের দলেই।

মুজিব উর রহমানকে রাখা হয়েছে কেবল টি-টোয়েন্টি স্কোয়াডে; ওয়ানডেতে জায়গা পাননি তিনি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন এএম গজনফর।

টি-টোয়েন্টি দলে রিজার্ভ বেঞ্চে আছেন গজনফর ও রহমত শাহ জুরমতী। অন্যদিকে, ওয়ানডে দলে রিজার্ভে বাড়তি পেসার হিসেবে রাখা হয়েছে বিলাল সামি ও ফরিদুন দাউদজাইকে।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল

রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, বশির আহমদ, ফরিদ আহমদ মালিক, আব্দুল্লাহ আহমদজাই।

আফগানিস্তান ওয়ানডে দল

হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেলিয়া খারোটে, এএম গজনফর, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমদ, মোহাম্মদ সেলিম সাফি।

আফগানিস্তান–বাংলাদেশ সিরিজের সূচি

বৃহস্পতিবার, ২ অক্টোবর – প্রথম টি-টোয়েন্টি, শারজা

শুক্রবার, ৩ অক্টোবর – দ্বিতীয় টি-টোয়েন্টি, শারজা

রবিবার, ৫ অক্টোবর – তৃতীয় টি-টোয়েন্টি, শারজা

বুধবার, ৮ অক্টোবর – প্রথম ওয়ানডে, আবুধাবি

শনিবার, ১১ অক্টোবর – দ্বিতীয় ওয়ানডে, আবুধাবি

মঙ্গলবার, ১৪ অক্টোবর – তৃতীয় ওয়ানডে, আবুধাবি

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি