বিসিসিআই সভাপতি হতে যাচ্ছেন ভারতের ঘরোয়া ক্রিকেটের জায়ান্ট মানহাস

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১

দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি। শনিবার পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের একদিন আগে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে উঠে এসেছে তার নাম। আগস্টে রজার বিনির পদত্যাগের পর থেকে এ পদটি শূন্য ছিল। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা।

বিসিসিআইয়ের অন্যান্য পদেও আসতে পারে পরিবর্তন। ভারতের সাবেক স্পিনার ও কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রঘুরাম ভাট হতে যাচ্ছেন নতুন কোষাধ্যক্ষ।

জম্মুতে জন্ম নেওয়া মানহাস আগামী অক্টোবরে ৪৬ বছর পূর্ণ করবেন। দিল্লি ছেড়ে ২০১৫ সালে যোগ দেন জম্মু ও কাশ্মীর দলে এবং পরের বছর অবসর নেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে এক বিশাল নাম তিনি। প্রায় দুই দশকের ক্যারিয়ারে খেলেছেন ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ, করেছেন ৯ হাজার ৭১৪ রান। লিস্ট-এ ক্রিকেটে ১৩০ ম্যাচে করেছেন ৪ হাজার ১২৬ রান, আর ৯১টি টি-টোয়েন্টিতে করেছেন ১ হাজার ১৭০ রান।

খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও কাজ করেছেন মানহাস। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কনসালট্যান্ট ছিলেন তিনি, পাশাপাশি আইপিএলে কোচিং করেছেন কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানসে।

এবারের মনোনয়ন প্রসঙ্গে শনিবার দিল্লিতে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, রাজীব শুক্লা, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেতলি ও সাবেক বোর্ড সচিব নিরঞ্জন শাহ।

আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচন হওয়ার কথা। নতুন কোনও প্রার্থী না এলে মানহাসই হতে যাচ্ছেন বিসিসিআইয়ের সভাপতি।

 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
সর্বশেষ খবর
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান