ফখরের বিতর্কিত আউট নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তান অধিনায়ক 

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৩

এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ফখর জামানের আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার পাকিস্তানের টানা দ্বিতীয় পরাজয়ের পর সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ম্যাচের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার অফ-কাটার ড্রাইভ করতে গিয়ে বলের গতিতে ধোঁকা খান ফখর। বল উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে জমা পড়ে বলে সিদ্ধান্ত নেন থার্ড আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। তবে রিপ্লেতে দেখা যায়, বল গ্লাভসে জমা পড়ার আগে মাটির খুব কাছে স্পর্শ করে গেছে। 

তার পরেও সেটিকে আউট দেওয়ায় প্রশ্ন তুলেছেন সালমান আলী, ‘আমার কাছে মনে হয়েছে বল গ্লাভসে জমা পড়ার আগে মাটিতে লেগেছিল। তবে আম্পায়ারের কাজ সিদ্ধান্ত নেওয়া, ভুল করতেই পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেটা ভিন্নভাবে দেখেছি।’

তিনি আরও যোগ করেন, ‘ফখর যেভাবে খেলছিল, যদি পাওয়ারপ্লে পার করতো, হয়তো আমরা ১৯০ রান পর্যন্ত তুলতে পারতাম।’

আউটের সিদ্ধান্তে হতবাক হয়ে কিছুক্ষণ মাঠেই দাঁড়িয়ে ছিলেন ফখর জামান। পরে ড্রেসিংরুমে ফিরেও কোচ মাইক হেসনের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাকে।

ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিতর্ক। সমর্থক থেকে সাবেক ক্রিকেটার—অনেকে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তোলেন।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী