অবসরের সিদ্ধান্ত বদলে ওয়ানডেতে ফিরলেন ডি কক

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭

অবসর ভেঙে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আবার ওয়ানডে ক্রিকেটে ফিরলেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের দলে রাখা হয়েছে তাকে। এর আগে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতেও খেলবেন তিনি।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পরই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডি কক। সাদা বলে তার শেষ ম্যাচ ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল। টি-টোয়েন্টি থেকে অবসর না নিলেও এই সময়ে প্রোটিয়াদের দলে দেখা যায়নি তাকে। এমনকি সাবেক কোচ রব ওয়াল্টারও তার লম্বা সময়ের পরিকল্পনা নিয়ে অনিশ্চিত ছিলেন। তবে এই সময় নানা ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন তিনি, সর্বশেষ অংশ নিয়েছেন সিপিএলেও।

বর্তমান প্রধান কোচ শুকরি কনরাড জানান, আলোচনার পর নতুন করে জাতীয় দলে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন ডি কক, ‘কুইন্টনের ফেরা আমাদের জন্য বড় প্রাপ্তি। গত মাসে যখন তার সঙ্গে কথা বলি, স্পষ্ট বুঝতে পারি দেশের হয়ে খেলার উচ্চাকাঙ্ক্ষা এখনও তার মধ্যে প্রবল। সবাই জানে দলে সে কী মান যোগ করে।’

অবসরের সময় ডি কক ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে আবার ফিরতে পারেন, বিশেষ করে ২০২৭ সালের ঘরের মাঠের বিশ্বকাপ সামনে রেখে।

এখন পর্যন্ত ১৫৫ ওয়ানডেতে ৬ হাজার ৭৭০ রান করেছেন তিনি, গড় ৪৫.৭৪, স্ট্রাইক রেট ৯৬.৬৪। টি-টোয়েন্টিতে খেলেছেন ৯২ ম্যাচ, যেখানে তার সংগ্রহ ২ হাজার ৫৮৪ রান, স্ট্রাইক রেট ১৩৮.৩২।

 

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী